খেলা

আর্সেনালে হতাশা ম্যানইউতে খুশি

স্পোর্টস ডেস্ক : ১৯৮১ সালের পর সবচেয়ে বাজেভাবে প্রিমিয়ার লিগ মৌসুম শুরু করেছে আর্সেনাল। তার ধারাবাহিকতায় গানার শিবির এবার ২-১ গোলে হার মানল উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের কাছে। এবং সেটা ঘরের মাঠে।

১৯৭৯ সালের পর আর্সেনালের মাঠে প্রথমবারের মতো জিতলেও খারাপ খবর আছে উলভারহাম্পটনের জন্য। অতিথি দলের স্ট্রাইকার রাউল জিমেনেজ মারাত্মক আঘাত পেয়েছেন মাথায়।

এমিরেটস স্টেডিয়ামে এ হারের ফলে আর্সেনাল পড়ে রয়েছে ইংলিশ লিগের পয়েন্ট তালিকার ১৪তম স্থানে। ১০ ম্যাচের পাঁচটিতেই ধরাশায়ী হয়েছে লন্ডনের ক্লাবটি। দলের এমন বাজে পারফরম্যান্সের পরও চাকরি নিয়ে শঙ্কিত নন কোচ মিকেল আর্তেতা।

বিজয়ী সফরকারীদের হয়ে গোল করেন পেদ্রো নেতো ও ক্যাস্তেলো প্রোডেন্স। আর্সেনালকে একমাত্র গোলটি এনে দেন দস সান্তোস মাগালহায়েস।

ম্যাচের পঞ্চম মিনিটেই ঘটে যায় দুর্ঘটনা। উড়ে আসা বলে মাথা ছোঁয়াতে লাফিয়ে উঠতেই জিমেনেজ ও ডেভিড লুইস মাথায় প্রচণ্ড আঘাত পান। মাথায় ব্যান্ডেজ নিয়েই প্রথমার্ধ পর্যন্ত খেলে যান লুইস। বিরতির পের আর মাঠে আর নামেননি।

জিমেনেজ মাঠে চিকিৎসা নেন ১০ মিনিট। পরে অক্সিজন দিয়ে স্ট্রেচারে করে তাকে সরাসরি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। অবশ্য জ্ঞান ফিরে তার। চিকিৎসা সেবায় সাড়াও দিচ্ছেন এ ফরওয়ার্ড।

অন্য দিকে দুই গোলে পিছিয়ে পড়েছিল অতিথি ম্যানচেস্টার ইউনাইটেড। তবে বদলি হিসেবে মাঠে নামা এডিনসন কাভানির জোড়া গোলে জয় নিয়ে ফিরেছে ওল্ড ট্রাফোর্ড শিবির। সাউদ্যাম্পটনের মাঠে কোচ ওলে গুনার সোলসজায়েরের দল জিতেছে ৩-২ গোলে।

জোড়া গোল করেই ক্ষান্ত হননি কাভানি। সতীর্থ ব্রুনো ফার্নান্দেসকে দিয়েও একটি গোল করিয়েছেন উরুগুয়ের এ তারকা ফরওয়ার্ড। স্বাগতিক সাউদ্যাম্পটনকে গোল এনে দেন জ্যান বেদনারেক ও জেমস ওয়ার্ড-প্রোউজ।

তবে প্রিমিয়ার লিগের অন্য ম্যাচে নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের চেলসি গোলশূন্য ড্র করেছে কোচ হোসে মরিনহোর টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা