খেলা

ঘরের মাঠে বোরডাক্সের সঙ্গে পিএসজির ড্র

স্পোর্টস ডেস্ক : ফ্রেঞ্চ লিগ ওয়ানের বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেই বোরডাক্সের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে। নেইমার জুনিয়র আর ময়েস কিনের গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করে তুষ্ট থাকতে হয়েছে লিগ চ্যাম্পিয়ন পিএসজিকে। ঘরের মাঠে ড্র করলেও পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে নেইমার-এমবাপেরা।

ম্যাচের শুরুতে পিএসজি সেন্টার ব্যাক তিমুথে পেম্বেলের আত্মঘাতি গোলে পিছিয়ে পড়ে পিএসজি। খেলার ১০ মিনিটের মাথায় কর্নার থেকে উড়ে আসা বল পিএসজির তরুণ ডিফেন্ডার পেম্বেলের গায়ে লেগে জালে জড়িয়ে পড়ে। আর তাঁর আত্মঘাতি গোলেই প্রতিপক্ষ বোরডাক্স এগিয়ে যায় পার্ক ডে প্রিন্সে।

গোল হজম করেই তা পরিশোধের জন্য মরিয়া হয়ে ওঠে পিএসজি। একের পর এক আক্রমণ করে দলকে সমতায় ফেরানোর চেষ্টা করতে থাকে নেইমার, এমবাপে আর কিন। অবশ্য তাদের অপেক্ষাও কর‍তে হয়নি খুব বেশি সময়। ম্যাচের ২৪ মিনিটে ডি বক্সের ভেতর নেইমারকে ফাউল করলে ভিএআরের সাহায্য নিয়ে পিএসজিকে পেনাল্টি উপহার দেন রেফারি। আর স্পট কিক থেকে গোল করে দলকে সমতায় ফেরান নেইমার জুনিয়র।

সমতায় ফিরার পরের মিনিটেই লিড লিড নেয় পিএসজি। ২৭ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে থাকা পিএসজি ম্যাচের ২৮ মিনিটে এসে ২-১ গোলে লিড নেয়। নেইমারের পাস প্রতিফলিত হয়ে ময়েস কিন পেয়ে যান আর ভুল না করে বল জালে জড়িয়ে দলকে ২-১ গোলের ব্যবধানে এগিয়েও নেন। প্রথমার্ধ শেষের আগে আর কোনো গোল না হওয়ায় পিএসজি ২-১ গোলের ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায়।

বিরতি থেকে ফিরে আরও আক্রমণাত্মক পিএসজি, ৪৭ মিনিটে তৃতীয় গোলের দেখা প্রায় পেয়েও গিয়েছিল কিন্তু এমবাপের শট বোরডাক্স গোলরক্ষক রুখে দিলে ৩-১ গোলে এগিয়ে যাওয়া হয়নি পিএসজির। পিএসজি এগিয়ে যেতে ব্যর্থ হলেও ম্যাচের ৬০ মিনিটে বোরডাক্স ম্যাচে ফিরতে ব্যর্থ হয়নি। খেলার ৬০ মিনিটের মাথায় হাতেম বেন আরফার অ্যাসিস্ট থেকে ইয়াসিন আদিল গোল করে বোরডাক্সকে ২-২ গোলে সমতায় ফেরায়।

খেলার শেষ সময় পর্যন্ত গোলের জন্য মরিয়া হয়ে চেষ্টা চালিয়ে যেতে থাকে পিএসজি। ৮৩ মিনিটে নেইমারের দুর্দান্ত এক শট গোলপোস্টের সামান্য উপর দিয়ে বেরিয়ে গেলে ম্যাচে এগিয়ে যাওয়া হয়নি পিএসজি। এরপর খেলার অন্তিম মুহূর্তে আরও দুটি সুযোগ হাতছাড়া করে পিএসজি। আর তাতেই শেষ পর্যন্ত ২-২ গোলে সমতায় থেকেই ম্যাচ শেষ করে দুই দল।

এই ড্র’তেও লিগ ওয়ানের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে পিএসজি। লিগ ওয়ানের প্রথম ১২ ম্যাচের ভেতর ৮টি জয়, একটি ড্র আর বাকি তিনটিতে হেরে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে নেইমাররা। আর এক ম্যাচ কম খেলে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে লিলে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা