খেলা

নারী লিগে প্রথম ডাবল হ্যাটট্রিক সাদিয়ার

ক্রীড়া প্রতিবেদক : সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকার আর তহুরা খাতুনরা প্রতিপক্ষের ডিফেন্স চুরমার করে মুড়ি-মুড়কির মতো গোল করলেও চলমান নারী ফুটবল লিগে তাদের কেউই পারেননি ডাবল হ্যাটট্রিক করতে। লিগের দ্বিতীয় পর্বে এসে ডাবল হ্যাটট্রিকের কৃতিত্ব দেখালেন জামালপুর কাচারিপাড়া একাদশের সাদিয়া আক্তার। এটি ছিল এবারের লিগের ২৯তম ম্যাচ।

শনিবার কমলাপুর শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে সাদিয়ার ডাবল হ্যাটট্রিক জামালপুরের দলটি ৭-১ গোলে হারিয়েছে এফসি উত্তরবঙ্গকে। অন্য গোলটি করেছেন অনিকা। এফসি উত্তরবঙ্গের গোলদাতা রুনা।

সাদিয়া ৩, ২৫ ও ২৮ মিনিটে গোল করে হ্যাটট্রিক করেন। এর পর ৪৪, ৭৮ ও ৮৭ মিনিটে করেন আরো ৩ গোল। সাদিয়া লিগের প্রথম পর্বে খেলেনি। দ্বিতীয় পর্বে জামালপুরের দলে নাম লেখান। প্রথম ম্যাচে কুমিল্লা ইউনাইটেডের বিপক্ষে করেছিলেন ১ গোল। এ নিয়ে দুই ম্যাচ ৭ গোল হলো নরসিংদীর এ কিশোরীর।

লিগের অন্য ম্যাচে বেগম আনোয়ারা স্পোর্টিং ক্লাব ২-১ গোলে হারিয়েছে কুমিল্লা ইউনাইটেডকে। বেগম আনোয়ারার গোল করেছেন সাদিয়া ও ইতি এবং কুমিল্লার গোল করেছেন থুইয়েনু।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা