খেলা

ফিফা র‍্যাংকিংয়ে ৩ ধাপ এগিয়েছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : ফিফার র‍্যাংকিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের। তিন ধাপ এগিয়ে লাল-সবুজের জার্সিধারীদের বর্তমান অবস্থান ১৮৪তম স্থানে। করোনা মহামারিতে ফুটবল লম্বা সময়ের জন্য বিরতিতে চলে যাওয়ার আগে র‍্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ছিল ১৮৭তম স্থানে।

তবে করোনা বিরতির পর আন্তর্জাতিক ফুটবল ফিরতেই জয়ের দেখা পায় জেমি ডে'র দল। পরের ম্যাচ করে ড্র। তারই প্রতিফলন ঘটল র‍্যাংকিংয়েও। আগের র‍্যাংকিং অনুযায়ী, বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ৯১৪। নেপালের বিপক্ষে ২ ম্যাচের সিরিজ জেতার পর তা বেড়ে হয়েছে ৯২০ পয়েন্ট।

সম্প্রতি ঘরের মাঠে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। এর মধ্যে প্রথম ম্যাচে ২-০ গোলে জেতার পর দ্বিতীয় ম্যাচে গোলশূন্য ড্র করেছেন জামাল ভূঁইয়ারা। আর তাতেই র‍্যাংকিংয়ে তিন ধাপ অগ্রগতি হলো।

নতুন র‍্যাংকিংয়ে ৪ ধাপ উন্নতি হয়েছে ভারতের। ব্লু টাইগারদের বর্তমান অবস্থান ১০৪তম স্থানে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতই সবচেয়ে এগিয়ে আছে। এরপরই আছে আফগানিস্তান (১৫০), মালদ্বীপ (১৫৫), নেপাল (১৭১) ও বাংলাদেশ। জেমি ডে’র দলের পেছনে আছে ভুটান (১৮৯), পাকিস্তান (২০০) ও শ্রীলঙ্কা (২০৬)।

এদিকে র‍্যাংকিংয়ে শীর্ষ দশেও কিছু পরিবর্তন এসেছে। এক ধাপ এগিয়ে সাতে উঠে এসেছে আর্জেন্টিনা। এক ধাপ নিচে নেমে আটে উরুগুয়ে। দুই ধাপ এগিয়ে শীর্ষ দশে ঢুকেছে মেক্সিকো (৯)। দুই ধাপ এগিয়ে দশম স্থানে জায়গা করে নিয়েছে ইতালি।

শীর্ষ ছয়ে অবশ্য কোনো পরিবর্তন আসেনি। আগের মতোই শীর্ষে আছে বেলজিয়াম। এরপর যথাক্রমে- ফ্রান্স, ব্রাজিল, ইংল্যান্ড, পর্তুগাল এবং স্পেন।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা