সংগৃহীত ছবি
শিক্ষা

বিশ্ববিদ্যালয়গুলোকে র‌্যাংকিং নিয়ে কাজের আহ্বান

নিজস্ব প্রতিবেদক : দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে বিশ্ব র‌্যাংকিংয়ে এগিয়ে নেওয়ার জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ।

আরও পড়ুন : ১৭ দিনের ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানে

বুধবার (১২ জুন) ‘উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন ও গতিশীলতা আনয়নে আইকিউএসির ভূমিকা : সম্ভাবনা, চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক কর্মশালায় তিনি একথা বলেন।

র‌্যাংকিংয়ের জন্য তিনি বিশ্ববিদ্যালয়গুলোকে দক্ষ ও যোগ্য শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ, মানসম্পন্ন গবেষণা পরিচালনা, বিদেশি শিক্ষার্থী ভর্তির উদ্যোগ গ্রহণ, কিউ- ১ জার্নালে গবেষণা প্রকাশে প্রণোদনা দেওয়া, গ্র্যাজুয়েট এমপ্লয়বিলিটি, লিডারশিপ ও ডেটাবেজ তৈরি করা এবং শিক্ষায় ফিডব্যাক চালুসহ বিভিন্ন পরামর্শ দেন তিনি।

আরও পড়ুন : ডেন্টালে ভর্তির আবেদন শুরু

এসপিকিউএ বিভাগের অতিরিক্ত পরিচালক বিষ্ণু মল্লিকের সঞ্চালনায় কর্মশালায় ০৪টি সরকারি ও ০৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক ও অতিরিক্ত পরিচালকসহ মোট ৩০ জন এবং ইউজিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

প্রফেসর চন্দ বলেন, বিশ্ব র‌্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে এগিয়ে নিতে হবে। এক্ষেত্রে ইনস্টিটিউটশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। র‌্যাংকিংয়ের জন্য বিশ্ববিদ্যালয়ে দায়িত্বশীলদের সঙ্গে সমন্বয় সাধন এবং এক্ষেত্রে আন্তঃবিশ্ববিদ্যালয় যোগাযোগ নেটওয়ার্ক স্থাপন করা যেতে পারে বলে তিনি অভিমত প্রকাশ করেন।

এছাড়া, বিশ্ববিদ্যালয়ে গুণগত শিক্ষা নিশ্চিত করতে একাডেমিক মাস্টার প্ল্যান তৈরি করা, সেলফ অ্যাসেসমেন্ট চালু, সুশাসন প্রতিষ্ঠা করা, শিক্ষার্থীদের যোগাযোগ, লিডারশিপ, প্রবলেম সলভিং, উপস্থাপনা ও আইসিটি দক্ষতাসহ প্রয়োজনীয় সফট স্কিল উন্নয়নের ব্যবস্থা গ্রহণ করতে আইকিউএসির পরিচালকদের তিনি পরামর্শ দেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা