খেলা

মাহারেজের হ্যাটট্রিকে বার্নলিকে বিধ্বস্ত করল ম্যান সিটি

স্পোর্টস ডেস্ক : প্রিমিয়ার লিগে ২০২০/২১ মৌসুমের প্রথম দিকটা খুব বেশি সুবিধার হয়নি ম্যানচেস্টার সিটির। বার্নলির বিপক্ষে মাঠে নামার আগে শেষ দুই ম্যাচে লিভারপুলের সঙ্গে ড্র আর হেরেছিল টটেনহাম হটস্পার্সের কাছে। তাই তো লিগ জয়ের দৌড়ে টিকে থাকতে বার্নলির বিপক্ষে জয়ের বিকল্প ছিল না সিটিজেনদের কাছে। আর এমন ম্যাচে রিয়াদ মাহারেজের হ্যাটট্রিক সেই সঙ্গে ফারান তোরেস ও বেনজামিন মেন্ডির গোলে ইতিহাদে বার্নলিকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ম্যান সিটি।

ঘরের মাঠ ইতিহাদে ম্যাচের ৬ষ্ঠ মিনিটে কেভিন ডি ব্রুইনের অ্যাসিস্ট থেকে দলকে ১-০'তে এগিয়ে নেন নেন রিয়াদ মাহারেজ। এরপর অপেক্ষা ২২ মিনিট পর্যন্ত, কাইল ওয়াকারের পাস থেকে দ্বিতীয় গোল করে সিটির লিড ২-০ করেন মাহারেজ। প্রথমার্ধ শেষ হওয়ার মিনিট চারেক আগে কেভিন ডি ব্রুইনের আরও এক অ্যাসিস্ট থেকে এবার গোল করেন বেনজামিন মেন্ডি। প্রথমার্ধ শেষে ৩-০ গোলের ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় সিটিজেনরা।

বিরতি থেকে ফিরলেও গোলের ক্ষুধা কমেনি সিটির। তাই তো দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের জন্য মরিয়া গ্যাব্রিয়েল জেসুস, রিয়াদ মাহারেজ ও ফারান তোরেসরা। অবশ্য অপেক্ষাও খুব বেশি সময় করতে হয়নি, ৬৬ মিনিটের মাথায় গ্যাব্রিয়েল জেসুসের পাস থেকে বল জালে জড়িয়ে দলকে ৪-০ গোলের ব্যবধানে এগিয়ে নেন ফারান তোরেস। খেলা তখনও প্রায় মিনিট ২৫ বাকি। তখনও মাহারেজের হ্যাটট্রিক পূর্ণ করাও বাকি।

চার গোলে এগিয়ে যাওয়ার মাত্র তিন মিনিট পর কেভিন ডি ব্রুইনের থ্রু পাস ডি বক্সের ভেতর ধরে ফেলেন ফিল ফোডেন, আর সেখান থেকে মাহারেজের উদ্দেশ্যে দারুণ এক পাস দেন তিনি। ডি বক্সের ভেতর থাকা মাহারেজ এক চুল ভুলও করেননি বল জালে জড়াতে। ফিল ফোডেনের অ্যাসিস্ট থেকে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন রিয়াদ মাহারেজ। আর সেই সঙ্গে দলকে এনে দেন ৫-০ গোলের বিশাল ব্যবধানের জয়।

এই জয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের আট নম্বরে উঠে এসেছে সিটি। ৯ ম্যাচে ৪টিতে জয়, তিনটি ড্র আর দুটিতে হেরে ১৫ পয়েন্ট সিটিজেনদের। এক ম্যাচ বেশি খেলা লিভারপুল ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা