গোল করেই ম্যারাডোনাকে মেসির শ্রদ্ধা 
খেলা

গোল করেই ম্যারাডোনাকে মেসির শ্রদ্ধা 

স্পোর্টস ডেস্ক : অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হারের ক্ষতটা বেশ ভালোভাবেই শুকিয়ে নিয়েছে বার্সেলোনা। স্প্যানিশ লিগে ফিরেছে জয়ের ধারায়। নিজেদের মাঠে প্রতিপক্ষ ওসাসুনাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে কোচ রোনাল্ড কোম্যানের দল।

ন্যু ক্যাম্পের এই দুরন্ত জয়ের ম্যাচে ফুটবল অনুরাগীদের দৃষ্টি কেড়েছেন লিওনেল মেসি। তবে সেটা প্রিয় ক্লাবকে গোল উপহার দিয়ে নয়। রোববার রাতে মাঠের লড়াইয়ে গোল করে প্রয়াত ফুটবল মহানায়ক ডিয়েগো ম্যারাডোনাকে শ্রদ্ধা জানিয়েছেন আর্জেন্টাইন এ ফুটবল যাদুকর। সেটাই যেন ছিল ম্যাচের মূল আকর্ষণ।

৩৩ বছরের সুপারস্টার মেসি ম্যাচের চতুর্থ গোল করেই আর দেরি করেননি। গায়ে থেকে বার্সার জার্সি খুলে ফেলেন। বার্সার জার্সির নিচেই পরে ছিলেন নিওয়েলস ওল্ড বয়েজ ক্লাবের জার্সি। আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর ম্যারাডোনার সাবেক ক্লাবের সেই জার্সি গায়েই ফুটবল কিংবদন্তিকে স্মরণ করেন মেসি।

মেসির গায়ে তখন নিজের জন্মশহরের ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজের ১০ নম্বর লাল-কালো রেপ্লিকা জার্সি। ১৯৯৩ সালে রোজারিও’র ক্লাবটিতে এই জার্সিতে সংক্ষিপ্ত সময়ের জন্য দাপিয়ে বেড়িয়েছেন ম্যারাডোনা।

ন্যু ক্যাম্পের জায়ান্ট স্ক্রিনে শোভিত ম্যারাডোনার ছবির দিকে তাকিয়ে আর্জেন্টাইন গোল মেশিন মেসি দুই হাত ওপরে তুলে সম্মান জানান সর্বকালের অন্যতম সেরা ফুটবলারকে।

বার্সেলোনায় যোগ দানের আগে শৈশবে আর্জেন্টাইন ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজের হয়ে খেলেছেন মেসি। অন্য দিকে বর্ণিল ফুটবল ক্যারিয়ারে ম্যারাডোনা গায়ে তুলে ছিলেন বার্সার জার্সি।

ম্যাচ শুরুর আগে ম্যারাডোনাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনাও। যে ক্লাবে ম্যারাডোনা খেলেছেন ১৯৮২-১৯৮৪ সাল পর্যন্ত। কাতালান ক্লাবটির প্রেসিডেন্সিয়াল বক্সের ওপরে টাঙানো ছিল অটোগ্রাফ সম্বলিত ১৯৮৬ বিশ্বকাপ জয়ী ম্যারাডোনার একটি জার্সি। খেলোয়াড়রা এক মিনিট নীরবতা পালন করেন বার্সার পুরনো একটি ১০ নম্বর জার্সির সামনে।

হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ৬০ বছর বয়সে না ফেরার দেশে চলে গেছেন আর্জেন্টাইন ফুটবল গ্রেট ডিয়েগো ম্যারাডোনা।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা