খেলা

সাদামাটা আয়োজনে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের উদ্বোধন

ক্রীড়া প্রতিবেদক : পর্দা উঠলো বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। কিন্তু করোনা পরিস্থিতির জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কোনো উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেনি।

উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন না করলেও বাউন্ডারি সীমানার পাশে বেলুন উড়িয়ে মঙ্গলবার (২৪ নভেম্বের) বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের উদ্বোধন করা হয়।

মিরপুরে উদ্বোধনী ম্যাচে মিনিস্টার গ্রুপ রাজশাহীর বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বেক্সিমকো ঢাকা। দুপুর দেড়টায় শুরু হয় ম্যাচটি। উদ্বোধনী দিনের আরেক ম্যাচে সন্ধ্যা সাড়ে ছয়টায় জেমকন খুলনার মুখোমুখি হবে ফরচুন বরিশাল।

এই ম্যাচ দিয়ে জেমকন খুলনার হয়ে মাঠে নেমে এক বছরের নিষেধাজ্ঞা শেষে ক্রিকেটে ফিরবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

করোনার কারণে স্টেডিয়ামের গ্যালারি দর্শকশূন্য রাখা হয়েছে। দর্শকদের বসার স্থানে বসানো হয়েছে অংশগ্রহণকারী পাঁচটি দলের লোগা সম্বলিত বড় আকৃতির ব্যানার।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা