খেলা

এক দিনের ব্যবধানে দুই স্বজনকে হারালেন সাকিব

ক্রীড়া ডেস্ক : বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসানের সময়টা ভালো যাচ্ছে না। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরলেও পারিবারিক কারণে খেলা হচ্ছে না ফাইনাল। এবার দুই দিনে তিনি হারালেন কাছের দুই স্বজনকে।

গুরুতর অসুস্থ অবস্থায় মারা গেছেন সাকিবের শ্বশুর মমতাজ উদ্দিন সরদার। তিনি যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন ছিলেন। অনেক দিন যাবত অসুস্থতায় কাটছিল মমতাজ উদ্দিন সরদারের। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।

দুঃসময়ে সাকিব জেমকন খুলনা থেকে ছুটি নিয়ে ধরেছিলেন যুক্তরাষ্ট্রের বিমান। গতরাত ১টায় এমিরেটস এয়ারলাইন্সে চেপে দেশ ছেড়ে তিনি এখনো যুক্তরাষ্ট্রের পথে। সাকিব যুক্তরাষ্ট্রে পৌঁছানোর আগেই পৃথিবীর মায়া কাটিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তার শ্বশুর।

বুধবার (১৬ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রে মৃত্যুবরণ করেন উম্মে আহমেদ শিশিরের বাবা। প্রয়াত মমতাজ উদ্দিনের বাড়ি নরসিংদীর মনোহরদীর খিদিরপুর ইউনিয়নে। তার মরদেহ দেশে আনা হবে কি না তা এখনো নিশ্চিত নয়। সাকিব যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর নেওয়া হবে সেই সিদ্ধান্ত।

সাকিবকে অবশ্য স্বজন হারানোর বেদনা সইতে হয়েছে এক দিন আগেও। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) মারা যান সাকিবের ফুপা কাজী ওমর আলী। মাত্র ৬০ বছর বয়সে স্ট্রোক করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাকে মাগুরের মিঠাপুরে দাফন করা হয়েছে। সাকিব আল হাসানের ফুপাত ভাই সোহান তার বাবার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ৯ ম্যাচ খেলেছেন সাকিব। ব্যাট হাতে করেছেন ১১০ রান। ৯ ম্যাচে সাকিবের নামের পাশে ১১০ রান নিশ্চয়ই সাকিবসুলভ নয়। তবে নিষেধাজ্ঞা কাটিয়ে সাকিব যে মাঠে ফিরেছেন, তাতেই স্বস্তিতে ছিলেন তার সমর্থকরা। বল হাতে সাকিব অবশ্য বরাবরের মত ভালো করেছেন। মোটে ৬টি উইকেট শিকার করলেও বেশিরভাগ ম্যাচে আঁটসাঁট বোলিং ফিগার ছিল সাকিবের।

সদ্য প্রয়াত শ্বশুরের অসুস্থতার কারণে সাকিব বায়ো বাবল ছেড়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার সিদ্ধান্ত নেন। ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনাল। মাশরাফি-মাহমুদউল্লাহদের খুলনাকে শিরোপা জয়ের ছক কষতে হবে সাকিবকে বাদ দিয়েই। হাই ভোল্টেজ ফাইনালে দলটির প্রতিপক্ষ গাজী গ্রুপ চট্টগ্রাম।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা