খেলা

নকআউটের সম্ভাবনা ক্ষীণ পিএসজির

স্পোর্টস ডেস্ক : অপ্রতিরোধ্য বায়ার্ন মিউনিখের কাছে না হারলে চ্যাম্পিয়ন্স লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন থাকার কথা পিএসজি। অথচ তিন মাস আগে ফাইনাল খেলা দলটিই চলতি আসরের তিন ম্যাচের দুটিতে হেরে গ্রুপ পয়েন্ট টেবিলে অবস্থান তিন নম্বরে। আর একটি ম্যাচ হেরে গেলে নকআউটে ওঠার নিয়ন্ত্রণ নিজেদের হাতে থাকবে না।

এমন অবস্থায় আজ জার্মানির লাইপজিগের মুখোমুখি হচ্ছেন নেইমাররা। নিজেদের পথচলা নিজেদের আয়ত্তে রাখতে এটিই পিএসজির শেষ সুযোগ। নেইমারদের চাপ নিয়ে নামার রাতে নির্ভার হয়ে কিয়েভের মাঠে নামছে বার্সেলোনা। আগের তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট পাওয়ায় এই ম্যাচে খেলছেন না লিওনেল মেসি।

প্যারিসে ঘরের মাঠে নামার সময় নেইমারদের সঙ্গে আছে ৩ পয়েন্ট, যেটি তারা ইস্তাম্বুল বাসাকশেহিরকে হারিয়ে পেয়েছে। অন্য দুই ম্যাচের একটি ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে, অন্যটি লাইপজিগের বিপক্ষে। উভয়টিতে হারের ব্যবধান ১-২। এইচ গ্রুপে এখন ম্যানইউ, লাইপজিগ দুই দলেরই পয়েন্ট ৬ করে। বাসাকশেহির আবার ম্যানইউকে হারিয়ে পিএসজির মতো ৩ পয়েন্ট জোগাড় করে ফেলেছে। আজ যদি পিএসজি হেরে যায়, ওদিকে ম্যানইউ নিজেদের মাটিতে বাসাকশেহিরের বিপক্ষে প্রতিশোধ নেয়, তাহলে নকআউটের সম্ভাবনা ক্ষীণ হয়ে আসবে পিএসজির জন্য।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা