খেলা

মুশফিকের প্রথম লক্ষ্য শীর্ষ চার, অতঃপর শিরোপা

ক্রীড়া প্রতিবেদক : আর মাত্র কয়েক ঘন্টা, তারপরই পর্দা উঠবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের। মঙ্গলবার (২৪ নভেম্বর) উদ্বোধনী ম্যাচে বেলা দেড়টায় মুখোমুখি হবে বেক্সিমকো ঢাকা ও মিনিস্টার গ্রুপ রাজশাহী। সন্ধ্যা সাড়ে ৬টায় জেমকন খুলনার প্রতিপক্ষ ফরচুন বরিশাল।

বেক্সিমকো ঢাকার অধিনায়ক জাতীয় দলের অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহীম। উদ্বোধনী ম্যাচেই মাঠে নামতে হচ্ছে তাদের। শুরুটা ভালো করতে মরিয়া ঢাকার দলটি। অধিনায়ক মুশফিকের চোখ ট্রফিতে। তবে তার মতে, এর জন্য শুরুটা অবশ্যই হতে হবে ভালো।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সোমবার মিডিয়ার মুখোমুখি হন চার দলের ক্যাপ্টেন। ঢাকার অধিনায়ক হিসাবে মুশফিক জানিয়েছেন তার লক্ষ্য, দলের হাল হকিকত।

দীর্ঘদিন পর প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট। রোমাঞ্চিত মুশফিক। তিনি বলেন, ‘আমরা সবাই চাই খুব ভালো একটা টুর্নামেন্ট হবে। এই বছরই প্রথম লোকাল টি-টোয়েন্টি টুর্নামেন্ট হবে। খুবই রোমাঞ্চিত। আশা করছি বেক্সিমকো ঢাকার হয়ে যাতে খুব ভালো একটা শুরু করতে পারি এবং সেটা যেন শেষ করতে পারি।’

মুশফিকের প্রথম লক্ষ্য শীর্ষ চার। এরপর শিরোপা। তিনি বলেন, ‘প্রথম লক্ষ্য থাকবে টপ ফোরে যাতে যেতে পারি। অবশ্যই তারপর যাতে ফাইনালটা খেলতে পারি। এরপর আল্টিমেটলি লক্ষ্য চ্যাম্পিয়নশীপ। সেদিকেই আমাদের লক্ষ্য আছে। আশা করছি শুরুটা যাতে ভালো করতে পারি।’

বিদেশি কোন প্লেয়ার নেই। সবাই লোকাল। ফলে কম বেশি সবাই সবাইকে চেনে। এটির সুবিধা মানছেন মুশফিকও, ‘সহায়ক তো অবশ্যই। আপনি যদি খেয়াল করে দেখেন লোকাল প্লেয়ার আমরা কিন্তু অলমোস্ট কম বেশি সবারই জানি। পার্টিকুলার ডে তে কি এক্সিকিউশন করছেন সেটা গুরুত্বপূর্ণ। আমার মনে হয় যারা কম ভুল করবে এবং মাঠে এক্সিকিউশনটা ভালো করবে, তারাই সবচেয়ে রেজাল্ট ভালো করবে। আমি মনে করি সেদিক থেকে আমাদের ব্যালেন্সটাও খুব ভালো আছে। আমাদের এখন মাঠের কাজটা মাঠে করতে হবে।’

টুর্নামেন্টের ফরম্যাট নিয়ে তিনি বলেন, ‘টি-টোয়েন্টি ফরম্যাটটা এমন একটা ফরম্যাট যেখানে আসলে রেজাল্ট কখনো গ্যারান্টেড না। হ্যাঁ অবশ্যই টি-টোয়েন্টিতে অভিজ্ঞতা কাজে লাগে। একই সঙ্গে দুইটা বা তিনটা প্লেয়ার ভালো খেললে ওই দিন যেকোনো সময় আপনি জিতে যেতে পারবেন। টেস্ট ওয়ানডে আলাদা। এখানে যেটা বলছেন যে অনভিজ্ঞ বা তরুণ । হ্যাঁ অনভিজ্ঞ বা তরুণ হতে পারে কিন্তু তারা অনেক ম্যাচিউরড। আমি শেষ ১৫-১৬ বছর খেলেছি একটা বিশ্বকাপও জিততে পারিনি। আমাদের দলে তেমন তিন-চারজন প্লেয়ার আছে ওই টিমের। ওয়ার্ল্ড কাপ জেতার চেয়ে তো বড় চাপের কিছু হতে পারে না। আমি মনে করি ওই রকম মেন্টালিটি বা ম্যাচিউরড প্লেয়ার আছে। তারা যদি নিজেদের মেলে ধরতে পারে আর আমরা সিনিয়র যারা আছি তাদের সাপোর্ট দিতে পারি তাহলে ইনশাআল্লাহ ভালো একটা টুর্নামেন্ট কাটবে।’

ঢাকার টিমে প্রথমবারের মতো খেলবেন মুশফিক। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ঢাকাতে খেলা এই প্রথম। সবারই স্বপ্ন থাকে এমন বড় টিমে খেলার। বিশেষত ঢাকায়। আমি খুব ভাগ্যবান যে তারা এবার আমাকে নিয়েছে।

আমি চেষ্টা করবো আমার অনুযায়ী প্রতিদান দেয়ার। অধিনায়কত্বের ব্যাপারটা অনেক সময় নির্ভর করে ফ্র্যাঞ্চাইজিরা কী চায়। প্রেসিডেন্টস কাপ বা অন্যান্য সময় বোর্ডের অধীনে তারা মনে ইয়াং কিছু প্লেয়ার আছে তাদের সুযোগ দিলে ভবিষ্যতে ভালো হতে পারে। এখন তারা মনে করেছে যে আমি হয়তো সঠিক ব্যক্তি যে গাইড করতে পারে। এই জন্যই নেয়া আসলে। এটাও একটা চ্যালেঞ্জ ক্যাপ্টেন হিসেবে নাম্বার ওয়ান করা। ইনশাআল্লাহ সেই চ্যালেঞ্জ নেয়ার জন্য আমি প্রস্তুত। আমার টিমে যারা আছে তারা যদি সার্পোটটা করে, এটা অসম্ভব না।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা