খেলা

আজ পর্দা উঠছে জমজমাট বঙ্গবন্ধু কাপ টি-টোয়েন্টির

ক্রীড়া প্রতিবেদক : করোনার কারণে ক্রিকেট নেই মাঠে। আন্তর্জাতিক ক্রিকেটও হবে হবে করে হচ্ছে না। ক্রিকেটারদের ফিটনেস ধরে রাখাটাই দায় হয়ে দাঁড়িয়েছে। মাঝে শ্রীলঙ্কা সফর প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল। কিন্তু সেটাও শেষ পর্যন্ত বাতিল। উপায়ান্তর না দেখে বিসিবি ক্রিকেটারদের ভাগ করে আয়োজন করেছিল ওয়ানডে ফরম্যাটে ‘বিসিবি প্রেসিডেন্টস কাপ’।

করোনার কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর আয়োজন করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আয়োজনের জক্কি-ঝামেলার দিকেই হাঁটছে না বিসিবি। তবে, বিপিএলের আদলেই আরেকটি টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নিয়েছে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা। যেখানে খেলবে না বিদেশি কোনো ক্রিকেটার।

দেশের তারকা ক্রিকেটারদের নিয়েই মাঠে গড়াচ্ছে বিসিবির সেই টি-টোয়েন্টি টুর্নামেন্ট। যার নাম দেয়া হয়েছে বঙ্গবন্ধু কাপ টি-টোয়েন্টি। ৫টি দল প্রতিদ্বন্দ্বীতা করছে এই টুর্নামেন্টে। স্পন্সর, ফ্রাঞ্চাইজি, মিডিয়াস্বত্ব- অর্থ্যাৎ বিপিএলের সব ধরণের ফ্লেভারই রাখা হচ্ছে এই টুর্নামেন্টে। যার উদ্বোধনী দিন আজ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) উদ্বোধনী ম্যাচেই মাঠে নামছে শক্তিশালী ঢাকা। বেক্সিমকো ঢাকা নামে এই টুর্নামেন্টে পরিচিত। প্রতিপক্ষ রাজশাহীর ফ্রাঞ্চাইজি ‘মিনিস্টার গ্রুপ রাজশাহী।’ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুপুর দেড়টায় শুরু হবে এই ম্যাচটি। সন্ধ্যা সাড়ে ৬টায় দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে আরেক শক্তিশালী এবং শিরোপার ফেবারিট দল জেমকন খুলনা। প্রতিক্ষ ফরচুন বরিশাল।

দিনের দ্বিতীয় ম্যাচের দিকেই অবশ্য নজর থাকবে সবার। কারণ, এই ম্যাচ দিয়েই আজ মাঠে ফিরছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এক বছরের নিষেধাজ্ঞা শেষ করার পর এটাই তার প্রথম মাঠে নামা। ফেরার দিনে কেমন করেন সাকিব সেটাই সবার দেখার বিষয়। আবার আকর্ষণের কেন্দ্রবিন্দু আরেকটি কারণে। সাকিবের প্রতিপক্ষ তারই বন্ধু তামিম ইকবাল। ফরচুন বরিশালের অধিনায়ক হচ্ছেন তামিম।

উদ্বোধনী ম্যাচটিও কম আকর্ষনীয় হবে না। মুশফিকুর রহীমের নেতৃত্বে বেক্সিমকো ঢাকায় খেলছেন একঝাঁক তারকা ক্রিকেটার। তাদের নিয়ে অনায়াসে চ্যাম্পিয়ন ফাইট দেয়া যায়। প্রতিপক্ষ তারুণ্য নির্ভর মিনিস্টার গ্রুপ রাজশাহী। নেতৃত্বও এক তরুণের কাঁধে। নাজমুল হোসেন শান্ত। এই দলের হয়ে খেলছেন আবার মোহাম্মদ আশরাফুলও। অবসরের আগে একবার হলেও জাতীয় দলের হয়ে খেলতে চান তিনি।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা