খেলা

প্লে-অফের আশা বাঁচিয়ে রাখলো কেকে আর

স্পোর্টস ডেস্ক: আইপিএলের এবারের আসরে লিগ পর্বের শেষ ম্যাচ রোববার রাতে রাজস্থান রয়্যালসকে বড় ব্যবধানে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এই জয়ে প্লে-অফের আশাও বাঁচিয়ে রেখেছে তারা। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কলকাতা প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৯১ রান সংগ্রহ করে। জবাবে ৯ উইকেট হারিয়ে ১৩১ রানের বেশি করতে পারেনি রাজস্থান।

এই জয়ে ১৪ ম্যাচ থেকে ১৪ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে অবস্থান নিয়েছে কলকাতা। লিগ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও দিল্লি ক্যাপিটালস। এই দুটি দলের যেটি হারবে সেটি পিছিয়ে পড়বে কলকাতার চেয়ে। আর কোয়ালিফায়ার নিশ্চিত করা মুম্বাই শেষ ম্যাচে লড়বে সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে। এই ম্যাচে মুম্বাই জিতলে বিদায় নিবে হায়দরাবাদ। সেক্ষেত্রে বেঙ্গালুরু, দিল্লি ক্যাপিটালস ও কলকাতার প্লে-অফ নিশ্চিত হবে। আর হায়দরাবাদ জিতলে হবে নেট রান রেটের হিসেব। সেক্ষেত্রে বেঙ্গালুরু-দিল্লির মধ্যকার ম্যাচে পরাজিত দল ও কলকাতার মধ্যে যারা নেট রান রেটে পিছিয়ে থাকবে তারা বিদায় নিবে।

রোববার কলকাতার জয়ে ব্যাট হাতে অবদান রাখেন অধিনায়ক ইয়ান মরগান ( ৩৫ বলে ৫ চার ও ৬ ছক্কায় ৬৮), রাহুল ত্রিপাথি (৩৯), শুভমান গিল (২৬) ও আন্দ্রে রাসেল (২৫)। বল হাতে অবদান রাখেন প্যাট কামিন্স, শিভাম মাভি ও ভারুন চক্রবর্তী। কামিন্স ৩৪ রান দিয়ে ৪টি উইকেট নেন। মাভি ৪ ওভারে ১ মেডেনসহ ১৫ রানে ২টি ও ভারুন ২০ রানে ২টি উইকেট নেন। ম্যাচসেরা নির্বাচিত হন কামিন্স। এই হারে রাজস্থানের বিদায় নিশ্চিত হয়েছে। ১৪ ম্যাচের ৬টিতে জিতে ১২ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের তলানিতে থেকে তারা আইপিএলের এবারের আসর শেষ করলো।

সান নিউজ /পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা