খেলা

রশিদ খানকে মোকাবেলা করতে চান শচীন

স্পোর্টস ডেস্ক : ভারতীয় সাবেক ক্রিকেটার শচীন টেন্ডুলকারকে বলা হয় গড অফ ক্রিকেট। তার অর্জন, অবদান তাকে ক্রিকেটের ঈশ্বর রুপে আবির্ভূত করেছে। আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ রানের মালিক তিনি। সবচেয়ে বেশিবার সেঞ্চুরি করে ব্যাট উচিয়ে ধরেছেন এই ক্রিকেট ঈশ্বর। ভারতের হয়ে বিশ্বকাপও জিতেছেন। একশ’ সেঞ্চুরির মালিক শচীনের তাই ক্যারিয়ারে আক্ষেপ বা আফসোস থাকার কথা নয়।

কিন্তু আফগানিস্তানের অলরাউন্ডার রশিদ খান আক্ষেপ জাগিয়ে তুলেছেন শচীনের। ক্যারিয়ারে যে কখনও বর্তমান সময়ের সেরা লেগ স্পিনারকে খেলা হয়নি তার। আন্তর্জাতিক ক্রিকেটে, আইপিএলসহ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অসাধারণ বোলিং করা রশিদকে তাই খেলার ইচ্ছার কথা প্রকাশ করেছেন কিংবদন্তি ব্যাটসম্যান শচীন।

কিন্তু তিনি তো সব ধরণের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। রশিদ খানের ঘূর্ণির স্বাদ নেওয়ার সুযোগ তাইলে কী! ‘ইচ্ছা থাকলে উপায় হয়’ প্রবাদই একটা পথ বের করে দিয়েছে। রশিদ খানের লেগ স্পিনের স্বাদ নিতে শচীনের সামনে খোলা আছে নেট ব্যাটিং। সেখানেই রশিদের লেগ স্পিনের অভিজ্ঞতা নেওয়ার কথা বলেছেন শচীন।

নিজের ইউটিউব চ্যানেলে শচীন টেন্ডুলকার বলেছেন, ‘রশিদ খান একজন বিশ্বমানের বোলার। কিন্তু তার বিপক্ষে আমি কখনও খেলিনি। তবে তার বোলিং করা দেখেছি এবং শুনেছি। তার গুগলি নাকি বোঝা খুবই কঠিন। খুব কম ব্যাটসম্যানই ধরতে পারে। বিশ্বমানের বোলাররা কখন কোন বল করছে সেটা বোঝা খুবই কঠিন। তবে তার বোলিং অ্যাঙ্গেল দেখে ধারণা পাওয়া যেতে পারে।’

ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান জানিয়েছেন, বোলার কখন কোন বল করছেন তা বুঝতে বোলিং গ্রিপ বোঝা দরকার। অবশ্য অনেক সময় বোলাররা গ্রিপ লুকিয়ে রাখেন। তবে বল কিভাবে ছাড়ছে সেটা লুকানো সম্ভব না। এছাড়া শচীন জানান, তিনি যদি খেলতেন তাহলে অবশ্যই বোলারের রানিংয়ে খেয়াল রাখতেন।

রশিদকে খেলেননি তাই তার বল কিভাবে খেলতে হবে এই পরামর্শ দেওয়া কঠিন উল্লেখ করে সাবেক মুম্বাই ইন্ডিয়ান্স তারকা বলেছেন, ‘আমি রশিদকে খেলিনি, আমি তাই জোর দিয়ে বলতে পারছি না, ঠিক কিভাবে তার বল খেলতে হবে। মুখোমুখি না হওয়া পর্যন্ত বলা কঠিন। আমি তাই রশিদ খানকে অনুরোধ করবো, নেটে আমাকে কিছু বল করার জন্য, যাতে আমি তার বোলিংটা বুঝতে পারি।’

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা