খেলা

আম্পায়ারিংয়ে আলিম দারের বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচে আম্পায়ারিংয়ের বিশ্বরেকর্ড আগেই গড়েছিলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও বর্তমান আম্পায়ার আলিম দার। তার নামের পাশে রয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ পরিচালনার রেকর্ডও। তবে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে আলাদা আলাদাভাবে সর্বোচ্চ ম্যাচে আম্পায়ারিংয়ের রেকর্ড ছিল না তার।

রোববার (১ নভেম্বর) পাকিস্তান ও জিম্বাবুয়ের মধ্যকার ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আম্পায়ারিংয়ের মাধ্যমে সেই রেকর্ডও নিজের করে নিলেন ৫২ বছর বয়সী আলিম দার। প্রায় ২০ বছরের আম্পায়ারিং ক্যারিয়ারে এ নিয়ে ২১০তম ওয়ানডে ম্যাচে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

ওয়ানডেতে সর্বোচ ম্যাচে আম্পায়ারিংয়ের রেকর্ড গড়ার পথে তিনি পেছনে ফেলেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক আম্পায়ার রুডি কোর্জেনকে। যিনি ১৯৯২ থেকে ২০১০ পর্যন্ত ১৮ বছরে পরিচালনা করেছেন ২০৯টি ওয়ানডে ম্যাচ। টেস্টেও যে তিন আম্পায়ার সেঞ্চুরি করেছেন, তার মধ্যে একজন এই রুডি কোর্জেন।

এদিকে রোববারের ম্যাচসহ মোট ৩৮৮ ম্যাচে আম্পায়ারিং করছেন আলিম দার। এটিও একটি বিশ্বরেকর্ড। গতবছরের ডিসেম্বরে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার পার্থ টেস্টে স্টিভ বাকনরের গড়া ১২৮ টেস্টের রেকর্ড ভেঙেছেন আলিম দার। এখন তার নামের পাশে রয়েছে ১৩২ টেস্টে আম্পায়িংয়ের রেকর্ড।

টেস্টের পর আজ পাকিস্তান-জিম্বাবুয়ে ম্যাচের টসের মাধ্যমে ওয়ানডের রেকর্ডটাও নিজের করে নিলেন দার। কিন্তু টি-টোয়েন্টিতে তিনি এখনও পিছিয়ে রয়েছেন তিন ম্যাচ। সর্বোচ্চ ৪৯ ম্যাচে আম্পায়ারিং করেছেন আলিম দারের স্বদেশি আহসান রাজা। আলিম দার দাঁড়িয়েছেন ৪৬টি ম্যাচে।

আম্পায়ারিংয়ের এই রেকর্ডকে সামনে রেখে আলিম দার বলেছেন, ‘টেস্টের পর ওয়ানডেতেও সবার ওপরে থাকতে পারা আমার জন্য অনেক বড় সম্মানের। আমি যখন এই পেশায় নাম লেখাই, তখন এত বেশির কথা কল্পনাও করিনি। কখনও ভাবিনি যে এতদূর আসতে পারব। শুধু এটুকুই বলবো যে, মাঠের প্রতিটি মুহূর্ত আমি উপভোগ করেছি।’

খেলোয়াড়ি জীবনে মূলত একজন লেগস্পিনার ছিলেন আলিম দার। যিনি ১৯৮৬-৮৭ থেকে ১৯৯৭-৯৮ মৌসুম পর্যন্ত ১৭ প্রথম শ্রেণি ও ১৮ লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন। পরে ২০০০ সালের ফেব্রুয়ারি মাসে পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার একটি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক আম্পায়ার হিসেবে যাত্রা শুরু করেন তিনি।

গত ১৬ বছর ধরে আইসিসির এলিট প্যানেলভুক্ত আম্পায়ার তিনি। এই কীর্তিকে নজিরবিহীন হিসেবে উল্লেখ করেছে আইসিসি। এছাড়া ২০০৯, ২০১০ ও ২০১১ সালে টানা তিনবার আইসিসির বর্ষসেরা আম্পায়ার হিসেবে নির্বাচিত হয়েছেন আলিম দার।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা