খেলা

মেসিকে সামলানো কঠিন : বার্সা কোচ

স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হয়ে মাত্র ছয় মাস দায়িত্ব পালন করতে পেরেছেন সাবেক কোচ কিকে সেতিয়েন। শিরোপাশূন্য মৌসুমে বায়ার্ন মিউনিখের কাছে ২-৮ গোলের বড় ব্যবধানে হারের দায় দিয়ে, দায়িত্বগ্রহণের মাত্র ছয় মাসের মাথায় বরখাস্ত হয়েছে সেতিয়েনকে।

তবে এই ছয় মাসের যাত্রায়ই তিনি বুঝে নিয়েছেন ক্লাবের ভেতর-বাইরের অনেক কিছু। স্বীকার করে নিয়েছেন, বার্সেলোনায় অনেক কিছুই ভিন্নভাবে করতে পারতেন তিনি। সেতিয়েনের মতে, বার্সা অধিনায়ক লিওনেল মেসিকে সামলানো কঠিন কাজ। বিশেষ করে বিশ্ব জোড়া খ্যাতি থাকায়, তার (মেসি) সমালোচনাও করা যায় না অনেক সময়।

চলতি বছরের জানুয়ারিতে আর্নেস্ত ভালভার্দেকে বহিষ্কার করার পর কিকে সেতিয়েনকে কোচ হিসেবে দায়িত্ব দিয়েছিল বার্সেলোনা। কিন্তু আগস্টেই আবার বিদায় জানিয়ে দেয়া হয় তাকে। বায়ার্নের বিপক্ষে নজিরবিহীন ভরাডুবির বড় দায় দেয়া হয় তাকে। তবু সেসময় বার্সেলোনার বিরুদ্ধে কোনো কথা বলেননি সেতিয়েন।

প্রায় দুই মাস পর স্পেনের বিশ্বকাপজয়ী কোচ ভিসেন্তে দেল বস্কের সঙ্গে এল পাইসের জন্য দেয়া সাক্ষাৎকারে নানান বিষয়ে কথা বলেছেন সাবেক বার্সা কোচ। যার বেশিরভাগ জুড়েই ছিল লিওনেল মেসির সঙ্গে তার সম্পর্কের কথা। সেতিয়েনের মতে, মেসি সবসময়ই কথা কম বলে। তাকে সামলানো অনেক বেশি কঠিন।

মেসিকে বিশ্বসেরা মেনে নিয়ে সেতিয়েন বলেন, ‘আমি মনে করি, মেসি সর্বকালের সেরা খেলোয়াড়। ফুটবলে অনেক কিংবদন্তি খেলোয়াড় এসেছেন। কিন্তু এই ছেলের মতো টানা এত বছর ধরে কেউই নিজের ফর্ম ধরে রেখে খেলতে পারেনি। যেটা মেসি প্রতিনিয়ত করে দেখাচ্ছে।’ তিনি আরও যোগ করেন, ‘মেসিকে বদলানোর আমি কে? তারা (বার্সেলোনা) যখন তাকে এভাবেই বছরের পর বছর ধরে মেনে নিয়েছে, সেখানে আমি কেন তাকে বদলানোর চেষ্টা করব? খেলোয়াড়দের এসব দিক সামলানো কঠিন। এটা আসলে যেকোনো ক্রীড়াবিদের সহজাত বিষয়। মেসি অনেক কম কথা বলে, তবে সে যা চায় তা ঠিকই আপনাকে দেখাবে। তাকে সামলানোও কঠিন।’

বিদায়ের আগে ব্যর্থতার দাগ লাগলেও, সেতিয়েন মনে করেন, ব্যক্তি খেলোয়াড়ের চাইতে দলের স্বার্থ বিবেচনায় তিনি সবসময় সেরা সিদ্ধান্তটাই নিয়েছেন। তার ভাষ্য, ‘দায়িত্ব ছাড়ার পর আমি বুঝতে পারছি, কিছু বিষয় হয়তো অন্যভাবে করতে পারতাম। কিন্তু এটাও বুঝতে হবে, ব্যক্তির চেয়ে ক্লাবটাই বড়।’‘ক্লাবের স্বার্থ প্রেসিডেন্ট, খেলোয়াড় এবং কোচদের চেয়ে অনেক ওপরে। পুরো বিষয়টা ক্লাব এবং ফ্যানদের ওপর। তাদেরকে আপনার সর্বোচ্চ সম্মান দিতে হবে। দলের একজন সদস্য হিসেবে আপনার সেটাই করতে হবে, যা করলে ক্লাবের স্বার্থ অক্ষুণ্ণ থাকবে।’

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা