সংগৃহীত ছবি
খেলা

সৌরভের দিল্লির সঙ্গে সম্পর্ক শেষ হচ্ছে

স্পোর্টস ডেস্ক: দিল্লি ক্যাপিটালসের কোচের পদ ছেড়েছেন রিকি পন্টিং। এবার সৌরভ গাঙ্গুলীর সঙ্গেও সম্পর্ক শেষের গুঞ্জন।

আরও পড়ুন: দেশে ফিরছেন না সাকিব

জানা যায়, আসন্ন আইপিএলের আগেই সৌরভের বদলে নতুন ডিরেক্টর অফ ক্রিকেট নিয়োগ করবে দিল্লি। দায়িত্ব দেওয়া হবে ভারতের সাবেক ক্রিকেটার বেণুগোপাল রাওকে।

২০০৫ থেকে ২০০৬ সালের মধ্যে ভারতের হয়ে ১৬টি একদিনের ম্যাচ খেলেছেন বেণুগোপাল। ২০১৯ সালে দিল্লির মেন্টর ছিলেন সৌরভ। পরে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হন তিনি। সেই দায়িত্ব শেষ হওয়ার পর ২০২৩ সালে দিল্লির ডিরেক্টর অফ ক্রিকেট হন সৌরভ। তবে একটি সূত্রে জানা গিয়েছে, দিল্লির সঙ্গে সৌরভের সম্পর্ক পুরোপুরি শেষ হচ্ছে না। দিল্লির নারী আইপিএল দলের দায়িত্বে দেখা যেতে পারে তাকে।

চলতি বছরই আইপিএলের নিলাম। তার আগে ধরে রাখা ক্রিকেটারদের নাম জানাতে হবে দলগুলোকে। ৩১ অক্টোবরের মধ্যে ঘোষণা করতে হবে নাম। জানা গিয়েছে, অধিনায়ক ঋষভ পন্ত, অলরাউন্ডার অক্ষর প্যাটেল ও স্পিনার কুলদীপ যাদবকে ধরে রাখতে পারে দিল্লি।

তাদের মধ্যে পন্তকে ১৮ কোটি, অক্ষরকে ১৪ কোটি ও কুলদীপকে ১১ কোটি টাকায় ধরে রাখা হতে পারে। এই তিন ক্রিকেটার ছাড়া দুই বিদেশি জেক-ফ্রেজার ম্যাকগার্ক ও ট্রিস্টান স্টাবসকে দলে রাখার চেষ্টা করবে দিল্লি। তাদের জন্য তারা রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করার পরিকল্পনা নিয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা