সংগৃহীত ছবি
খেলা

দেশে ফিরছেন না সাকিব

স্পোর্টস ডেস্ক: আজ দেশে ফিরছে না সাকিব আল হাসান। দুবাই স্থানীয় সময় বিকেল ৫টার ফ্লাইটে তার দেশে আসার কথা ছিলো। তবে গত কয়েক দিনের পরিবর্তিত পরিস্থিতিতে সব কিছু অনেকটাই জটিল হয়ে ওঠায় আপাতত তাকে দেশে না আসতে পরামর্শ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) একটি ‘জুম মিটিং’ করে বিসিবি। এ সময় মিটিংয়ে সাকিবকে দেশে ফিরতে নিষেধ করা হয়। এরপর বিসিবির পরামর্শ অনুযায়ী ফ্লাইটও বাতিল করে দিয়েছেন সাকিব।

আরও পড়ুন: দেশে ফিরছেন সাকিব

বিসিবি জানায়, সরকারের সাথে আলোচনা করে পরবর্তী সকল সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থাৎ সাকিবকে দেশে ফেরার জন্য অপেক্ষা করতে হবে ।

এদিকে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট শুরু হবে সোমবার (২১ অক্টোবর)। তার আগে অনুশীলন সেশন আছে। তবে সাকিব সময় মতো ফিরতে পারবেন কিনা, এমন কি আদৌ দেশে ফিরবেন কিনা, তা নিয়ে তৈরি হয়েছে সংশয়।

বুধবার থেকেই এই পরিস্থিতি জটিল হতে শুরু করে। এ সময় সাকিবের বিরোধী আন্দোলন হঠাৎ মাথাচাড়া দিয়ে ওঠে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা