লওতারো-কোরেয়ার গোলে জিতল আর্জেন্টিনা
খেলা

লওতারো-কোরেয়ার গোলে জিতল আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক :

পিছিয়ে পড়েও কষ্টার্জিত জয় পেয়েছে আর্জেন্টিনা। দু’বারের বিশ্ব চ্যাম্পিয়নরা বলিভিয়াকে হারিয়েছে ২-১ গোলে।

লা আলবিসেলেস্তেরা লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব অভিযান শুরু করেছিল লিওনেল মেসির পেনাল্টি থেকে করা একমাত্র গোলে ইকুয়েডরকে হারিয়ে। এবার বলিভিয়ার মাঠ এস্তাদিও হার্নান্দো সাইলেসে গিয়েও কঠিন পরীক্ষায় পড়তে হয়েছে আর্জেন্টিনাকে। অবশ্য মাঠটি ভূ-পৃষ্ঠ থেকে অনেক উুঁচুতে হওয়ায় প্রায় প্রত্যেক দলকে দিতে হয় কঠিন পরীক্ষা। তবে এবার পাশ করে গেছেন মেসিরা। ২০০৫ সালের পর এই প্রথম বলিভিয়ায় মাটিতে জিতল আর্জেন্টিনা।

শুরু থেকে দাপটের সঙ্গে খেলতে থাকা স্বাগতিকরা এগিয়ে যায় ম্যাচের ২৪তম মিনিটে। আলেজান্দ্রো চুমাচেরোর অ্যাসিস্ট থেকে আর্জেন্টিনার জালে বল জড়িয়ে দেন মার্সেলো মার্টিন্স মোরেনো। তবে বিরতিতে যাওয়ার আগেই সমতায় ফেরে লিওনেল স্কালোনির শিষ্যরা। প্রথমার্ধের শেষ মিনিটে ব্যবধানটা ১-১ করেন লওতারো মার্তিনেস।

নিজেদের খোলসবন্দী আর্জেন্টিনা দ্বিতীয় গোলটি পায় ৭৯তম মিনিটে। লওতারোর পাস থেকে মেসিদের জয়সূচক গোল এনে দেন বদলি হিসেবে নামা জোয়াকিন কোরেয়া। পিছিয়ে পড়ে আক্রমণে ঝড় তুলে বলিভিয়া। তবে পুরো ম্যাচে বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকলেও হার এড়াতে পারেনি সিজার ফারিয়ারেস দল। ২০০৫ সালের পর এই প্রথম বলিভিয়ায় মাটিতে জিতল আর্জেন্টিনা।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

একদিনে ৪ হত্যাকাণ্ড: কী ঘটেছিল?

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

গৌরী-সুহানাকে নিয়ে লালবাগচা রাজার মণ্ডপে শাহরুখ

গণেশোৎসব উপলক্ষে মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার পূজামণ্ডপে গিয়ে গণপতি বাপ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা