খেলা

 করোনা আক্রান্ত হলেন সিআর সেভেন 

স্পোর্টস ডেস্ক : ক্রীড়াঙ্গনেও একের পর এক আসছে দুঃসংবাদ করোনার হাত থেকে কারোরই বোধ হয় রেহাই মিলবে না। এবার এই তালিকায় নাম লেখালেন বিশ্বসেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোও। এর আগে নেইমার, দিবালা, ডি মারিয়ার মতো তারকা ফুটবলাররা করোনা আক্রান্ত হয়েছিলেন।

পর্তুগিজ ফুটবল ফেডারেশন খবরটি নিশ্চিত করে বলেছে পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী পর্তুগিজ যুবরাজের করোনা পজিটিভ হওয়ার কথা। এক বিবৃতিতে বলেছে, ‘৩৫ বছর বয়সী এই তারকা ফুটবলার ভালো আছেন। তার মধ্যে লক্ষণ নেই, তবে আইসোলেশনে রাখা হয়েছে।’

ফার্নান্দো সান্তোসের দলের জন্য এলো দুঃসংবাদ, সেরা তারকা রোনালদো খেলতে পারবেন না বুধবার ন্যাশনস লিগের গ্রুপপর্বের ম্যাচে। এ ম্যাচে পর্তুগালের বিপক্ষে খেলবে সুইডেন । তবে পর্তুগাল দলের অন্য সদস্যরা করোনা নেগেটিভ হয়েছেন। ন্যাশনস লিগে রোববার প্যারিসে ফ্রান্সের বিপক্ষে গোলশূন্য ড্র করে পর্তুগাল।

লিগ 'এ' গ্রুপ থ্রিতে ৩ ম্যাচে ২ জয় নিয়ে তারা শীর্ষে রয়েছে। সমান জয় হলেও গোলগড়ে এগিয়ে থাকায় ফ্রান্স আছে দুইয়ে।গত সেপ্টেম্বরে ন্যাশনস লিগে সুইডেনের বিপক্ষে প্রথম ইউরোপিয়ান ফুটবলার হিসেবে ১০০ গোলের মাইফলক স্পর্শ করেন রোনালদো, যে ম্যাচটিতে তার দল পর্তুগালও জেতে। অথচ ফিরতি লড়াইয়ের আগে করোনায় আক্রান্ত হয়ে ছিটকে পড়লেন জুভেন্টাস তারকা।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

একদিনে ৪ হত্যাকাণ্ড: কী ঘটেছিল?

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

গৌরী-সুহানাকে নিয়ে লালবাগচা রাজার মণ্ডপে শাহরুখ

গণেশোৎসব উপলক্ষে মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার পূজামণ্ডপে গিয়ে গণপতি বাপ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা