খেলা
অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ

করোনায় পিছিয়ে গেল অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ

ক্রীড়া প্রতিবেদক: হামারি করোনা বিশ্বের অন্য সকল কিছুর মতো ক্রীড়া জগতকেও থমকে দিয়েছে। এবার করোনাভাইরাসে পিছিয়ে গেল অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের আসর। চলতি বছরের নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতের মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল টুর্নামেন্টটি। কিন্তু প্রাণঘাতী এই ভাইরাসের কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় পিছিয়ে নেওয়া হয়েছে আগামী বছর। যদিও এশিয়া কাপের তারিখ চূড়ান্ত করেনি এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

যুব দলের এশিয়া কাপ পিছিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভেলপমেন্ট ম্যানেজার এইএম কাওসার। এসিসি উপযুক্ত একটি তারিখ ঠিক করে টুর্নামেন্টটির ব্যাপারে সবুজ সংকেত দেবে বলেও জানান তিনি।

কাওসার বলেন, 'অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সেটি স্থগিত করা হয়েছে এবং টুর্নামেন্টটি আয়োজন করা হবে ২০২১ সালে। এসিসি একটি উপযুক্ত তারিখ ঠিক করবে টুর্নামেন্টটি আগামী বছর আয়োজন করার জন্য।'

এদিকে এশিয়া কাপ পিছিয়ে যাওয়ায় আগামী বছরের ফেব্রুয়ারিতে আফগানিস্তানের বিপক্ষে (অনূর্ধ্ব ১৯) একটি সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে বিসিবি। একই সঙ্গে করোনাভাইরাসের কারণে যুব দলের পাকিস্তান সফরও আগামী বছরে নিয়ে যাওয়া হয়েছে।

সফরটিতে পাঁচটি ৫০ ওভারের ম্যাচ ছাড়াও দুটি চার দিনের ম্যাচ আয়োজন করার কথা ভাবছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিসিবি। তবে এখন পর্যন্ত সফরের সূচি প্রকাশ করেনি তারা।

করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কা থাকায় দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে রয়েছেন তামিম-মুশফিকরা। এক্ষেত্রে ব্যতিক্রম নন অনূর্ধ্ব ১৯ দলের ক্রিকেটাররাও। খেলা না থাকায় অনেকটা হাপিত্যেশ করেই সময় কাটিয়েছেন তারা বেশ কয়েকদিন।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

একদিনে ৪ হত্যাকাণ্ড: কী ঘটেছিল?

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা