খেলা
বিসিবি প্রেসিডেন্ট’স কাপ

তামিমের বিদায়, অতঃপর বৃষ্টির হানা

ক্রীড়া প্রতিবেদক : বিসিবি প্রেসিডেন্ট’স কাপের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে তামিম একাদশ ও মাহমুদউল্লাহ একাদশ। টস হেরে ব্যাট করতে নামে তামিম বাহিনী। ইনিংসের তৃতীয় ওভার শেষ না হতেই অঝোর ধারায় শুরু হয়েছে বৃষ্টি। ম্যাচও তাই আপাতত বন্ধ। বৃষ্টি শেষে মাঠ শুকালে তবেই না আবার খেলা গড়াবে। কিন্তু পরিতাপের বিষয় হলো, বৃষ্টি শুরুর আগেই ড্রেসিংরুমে ফিরে গেছেন তামিম একাদশের ওপেনার ও অধিনায়ক তামিম ইকবাল।

ইনিংসের দ্বিতীয় ওভারে মাহমুদউল্লাহ একাদশের পেসার রুবেল হোসেনের বলে হয়েছেন এলবিডব্লিউ। তার আগে নামের পাশে যোগ করেছেন মাত্র ২ রান।

মঙ্গলবার (১৩ অক্টোবর) টস হেরে ব্যাটিংয়ে নেমেছিলেন তামিম ইকবাল ও তানজিদ হাসান তামিম। শুরুর ওভারটি এবাদতকে বেশ ভালভাবেই সামলেছেন দেশ সেরা রান সংগ্রাহক তামিম। কিন্তু তার পরের ওভারে এসেই পা হড়কালেন চট্টলার এই সন্তান। রুবেলের প্রথম দুটি বাউন্সার কৌশলে সামলালেও পরের লোয়ার ডেলিভারিটি সামলাতে পারেননি। বল সোজা এসে তার পায়ে আঘাত হানতেই আবেদন তোলেন রুবেল। আম্পায়ারও আঙুল উঁচিয়ে জানিয়ে দেন, আউট। ফিরে যান তামিম।

তার বিদায়ে দ্বিতীয় উইকেটে তানজিদের সঙ্গে যোগ দিয়েছেন এনামুল হক বিজয়। দুজনই শুরুর ঝক্কি সামলে দলকে বড় সংগ্রহের পথে এগিয়ে নিতে চেষ্টা করছেন।

বৃষ্টির আগ পর্যন্ত দুজনই ৩ রানে অপরাজিত আছেন। দলের সংগ্রহ ১ উইকেটে ১২ রান।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

একদিনে ৪ হত্যাকাণ্ড: কী ঘটেছিল?

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা