খেলা

কোহলি-ভিলিয়ার্সের অনন্য রেকর্ড

স্পোর্টস ডেস্ক : সোমবার রাতে রয়েলচ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু উড়িয়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ১৯৪ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছিল ব্যাঙ্গালুরু। জবাবে নির্ধারিত ২০ ওভার শেষে কলকাতার স্কোর দাঁড়ায় ৯ উইকেটে ১১২ রান। ফলে ৮২ রানের বিশাল ব্যবধানের জয় পায় ব্যাঙ্গালুরু।

এ জয়ের সুবাদে পয়েন্ট টেবিলের তিনে উঠে এসেছে তারা। টেবিল টপার মুম্বাই ইন্ডিয়ানসের মতোই সাত ম্যাচে ৫টি জিতেছে কোহলির ব্যাঙ্গালুরু। তবে নেট রানরেটের কারণে মুম্বাই ও দিল্লির নিচে তাদের অবস্থান।

আইপিএলের প্রথম জুটি হিসেবে ১০টি শতরানের পার্টনারশিপ এবং জুটি বেঁধে ৩০০০ রান যোগ করার রেকর্ড গড়েছেন ব্যাঙ্গালুরুর সবচেয়ে বড় দুই তারকা, নির্ভরতার প্রতীক বিরাট কোহলি ও এবি ডি ভিলিয়ার্স।

সোমবার রাতের ম্যাচটিতে ডি ভিলিয়ার্স যখন ব্যাটিংয়ে আসেন তখন ১২.২ ওভারে ব্যাঙ্গালুরুর সংগ্রহ ২ উইকেটে ৯৪ রান। সঙ্গী হিসেবে তিনি পান কোহলিকে। দুজন মিলে মাত্র ৪৭ বলে যোগ করেন আরও ১০০ রান। ভিলিয়ার্স ৭৩ ও কোহলি ৩৩ রানে অপরাজিত থাকেন। এ দুজনের জুটিতেই ১৯৪ রানের বড় সংগ্রহ পায় ব্যাঙ্গালুরু।

আইপিএলে সর্বোচ্চ শতরানের জুটির পরের রেকর্ডটিও কোহলি-ব্যাঙ্গালুরুর দখলেই। দলের মারদাঙ্গা ওপেনার ক্রিস গেইলের সঙ্গে নয়বার শতরানের জুটি গড়েছেন অধিনায়ক কোহলি। এ তালিকায় পরের জুটিগুলো যথাক্রমে শিখর ধাওয়ান-ডেভিড ওয়ার্নার (৬), ডেভিড ওয়ার্নার-জনি বেয়ারস্টো (৫) এবং গৌতম গম্ভীর-রবিন উথাপ্পা (৫)।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

একদিনে ৪ হত্যাকাণ্ড: কী ঘটেছিল?

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা