খেলা

জাতীয় ফুটবল দলের অধিনায়ক সাবিনার পিতৃবিয়োগ

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা : জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনের বাবা সৈয়দ আলি গাজী মৃত্যুবরণ করেছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টায় সাতক্ষীরার নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি দীর্ঘদিন থেকে লিভার সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি স্ত্রী ও পাঁচ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আগামীকাল মঙ্গলবার সকালে মরহুমের দাফন সম্পন্ন হবে।

সাবিনার বাবা সৈয়দ আলি গাজীর মৃত্যুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো.সালাউদ্দিন, সিনিয়র সহসভাপতি, সহসভাপতি, নির্বাহী কমিটির সকল সদস্য, সাধারণ সম্পাদক, সকল স্ট্যান্ডিং কমিটি ও বাফুফের সকল কর্মকর্তা-কর্মচারী শোক এবং গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা