খেলা

বিশ্বকাপ ২০২৬: বদলে যাচ্ছে খেলার নিয়ম

স্পোর্টস ডেস্ক

আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে ফুটবলের নিয়ম-কানুনে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। আন্তর্জাতিক ফুটবল আইন প্রণয়নকারী সংস্থা আইএফএবি জানিয়েছে, খেলার শৃঙ্খলা বজায় রাখা, সময় অপচয় কমানো এবং বৈষম্য রোধ করতেই এসব নতুন নিয়ম প্রণয়ন করা হয়েছে। যদিও এসব নিয়ম ২০২৬-২৭ মৌসুম থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হওয়ার কথা, তবে বিশ্বকাপেই এর প্রথম বড় প্রয়োগ দেখা যাবে।

নতুন নিয়ম অনুযায়ী, ম্যাচের উত্তপ্ত মুহূর্তে কোনো খেলোয়াড় যদি নিজের মুখ হাত বা জার্সি দিয়ে ঢেকে রাখেন, তাহলে তাকে সরাসরি লাল কার্ড দেখানো হতে পারে। মূলত অপ্রীতিকর মন্তব্য করে মুখ লুকানোর প্রবণতা ঠেকাতেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া রেফারির সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে কেউ যদি মাঠ ছেড়ে বেরিয়ে যান, তাহলে সেটিও সরাসরি লাল কার্ডের কারণ হবে। এমনকি কোনো দলের কোচ বা কর্মকর্তা যদি খেলোয়াড়দের মাঠ ত্যাগে প্ররোচিত করেন, তাদের বিরুদ্ধেও একই শাস্তি কার্যকর হবে। কোনো দল মাঠ ছেড়ে দিলে ম্যাচটি প্রতিপক্ষের অনুকূলে ফলাফল নির্ধারণ করা হবে।

সময়ক্ষেপণ ঠেকাতে থ্রো-ইন ও গোল-কিকের ক্ষেত্রেও কঠোরতা আনা হয়েছে। এখন থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে বল খেলায় না ফেরালে প্রতিপক্ষ দল সুবিধা পাবে—থ্রো-ইন হারানো বা কর্নার কিক দেওয়ার মতো শাস্তি প্রযোজ্য হবে।

বদলি খেলোয়াড় নামানোর ক্ষেত্রেও নতুন নিয়ম চালু হয়েছে। মাঠ ছাড়ার জন্য খেলোয়াড়কে নির্দিষ্ট সময়সীমা মানতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে বের না হলে নতুন খেলোয়াড় মাঠে ঢোকার ক্ষেত্রে বিলম্ব ঘটবে।

মাঠে চোট পেলে চিকিৎসা শেষে খেলোয়াড়কে কিছু সময় মাঠের বাইরে থাকতে হবে, যাতে অযথা খেলা থেমে না থাকে। তবে গুরুতর আঘাত বা বিশেষ পরিস্থিতিতে এই নিয়ম শিথিল করা হতে পারে।

ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভিএআর প্রযুক্তির ব্যবহারও আরও বিস্তৃত করা হয়েছে। ভুল সিদ্ধান্ত সংশোধন, ভুল খেলোয়াড়কে কার্ড দেখানো কিংবা কর্নার সংক্রান্ত সিদ্ধান্তে সংশোধনের সুযোগ থাকবে।

এছাড়া প্রতিটি অর্ধে নির্দিষ্ট সময় পর বাধ্যতামূলকভাবে পানি পানের বিরতি রাখা হবে, যা খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা ধরে রাখতে সহায়তা করবে।

গোলরক্ষক চিকিৎসাধীন থাকাকালীন অন্য খেলোয়াড়দের কোচের কাছ থেকে নির্দেশনা নেওয়ার সুযোগও সীমিত করা হয়েছে, যাতে খেলার স্বাভাবিক গতি বজায় থাকে।

বিশ্লেষকদের মতে, এসব পরিবর্তনের ফলে ফুটবলে আরও শৃঙ্খলা আসবে এবং খেলা হবে দ্রুত ও প্রতিযোগিতামূলক।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা