খেলা

টরন্টো বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ, যা জানালেন ইরানি ফুটবলপ্রধান

ক্রীড়া ডেস্ক

ফিফার ৭৬তম কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) কানাডার ভ্যাঙ্কুভারে ফিফা থেকে ২১১টি সদস্য দেশ কংগ্রেসে আমন্ত্রিত ছিল। ফিফার কংগ্রেসে যোগ দিতে কানাডায় গিয়েও দেশে ফিরতে হয় ইরান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিসহ প্রতিনিধি দলকে। টরন্টো বিমানবন্দরে তাদের আটকে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়।

শুক্রবার (১ মে) ইরানি গণমাধ্যমের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানের ফুটবল প্রধান মেহেদি তাজকে কানাডার অফিসিয়ালরা ফিফা কংগ্রেসে যেতে অনুমতি দেয়। কিন্তু তার আগে মেহেদিসহ ইরানের প্রতিনিধি দলকে টরন্টো বিমানবন্দরে তিন ঘণ্টা আটকে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন তারা।

তবে ইরানে ফেরার পথে তুরস্কে নামার পর ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ইরানি প্রতিনিধিদলকে কানাডায় নিতে একটি বিশেষ বিমানের প্রস্তাব দিয়েছিলেন। তবে তাজ মেহেদিরা সেটিও প্রত্যাখ্যান করেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, মেহেদি তাজ ইরানের ইসলামিক রিভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সাবেক সদস্য। সংগঠনটির সঙ্গে বর্তমানেও তার সংশ্লিষ্টতা আছে বলে প্রশ্ন ছুড়ে দেয় কানাডার ইমিগ্রেশন কর্তৃপক্ষ। তবে শেষ পর্যন্ত ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত বিশ্বকাপ-পূর্ব ফিফার সভায় কেবল তাকে অংশ নেওয়ার অনুমোদন দেওয়া হয়। কানাডা কর্তৃপক্ষ জানিয়েছে, আইআরজিসির সদস্যদের তাদের দেশে প্রবেশ নিষিদ্ধ।

ইরানের সংবাদ সংস্থা তাসনিমকে ইরান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদি তাজ বলেন, আমাদের সবার ভিসা ছিল এবং তুরস্কেও আমাদের পরীক্ষা করা হয়েছিল। তারা বলেছিল, আপনার জন্য কিছু প্রশ্ন আছে এবং জানতে চেয়েছিল আমরা আইআরজিসির সদস্য কি না। জবাবে আমরা বলেছি, ইরানে নয় কোটি আইআরজিসি সদস্য রয়েছে। এরপর তারা জানায়, এই সংগঠনের লোকদের আমরা প্রবেশ করতে দিই না, এটাই আমাদের দেশের আইন।

তিনঘণ্টার সেই জিজ্ঞাসাবাদ শেষে শুধুমাত্র ইরানের ফুটবলপ্রধানকে অনুমতি দেওয়া হয়। মেহেদি তাজ বলেন, ‘কিছুক্ষণ পর তারা বললো, আপনি প্রবেশ করতে পারেন। কিন্তু আমরা নিজেরাই ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিই। তারা আমাদের বের করে দেয়নি, আমরাই ফিরে এসেছি, আমি কানাডিয়ানদের বলেছি, আপনারা আমাদের তিন ঘণ্টা বিমানবন্দরে বসিয়ে রেখেছেন, অযথা অপেক্ষা করিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘আমি ফিফার মহাসচিব মাতিয়াস গ্রাফস্ট্রমকে বলেছি, আপনারা আমেরিকার ভয়ে ভীত এবং তারা যা বলে আপনারা সেটাই মানেন। আমরা যদি বিশ্বকাপে অংশ নিতে যাই, তাহলে আমাদের দলের জন্য কোনো বাহ্যিক সমস্যা বা বিতর্ক যাতে না থাকে, তা নিশ্চিত করতে ফিফা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করা প্রয়োজন।’

সাননিউজ/আরইউ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা