খেলা
২০২৭ ওয়ানডে বিশ্বকাপ মিশন

পাকিস্থান -বাংলাদেশ সিরিজ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু

সান নিউজ অনলাইন

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়েই বিরতি কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্স মনে করছেন, মিরপুরের এই সিরিজটিই মূলত বাংলাদেশের ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ যাত্রার প্রথম ধাপ।

আগামী বছর দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত হবে ৫০ ওভারের বিশ্বকাপ। সরাসরি সেই টুর্নামেন্টে জায়গা নিশ্চিত করতে হলে র‍্যাঙ্কিংয়ে অন্তত শীর্ষ আটে থাকতে হবে বাংলাদেশকে, যেখানে দলটির বর্তমান অবস্থান দশ নম্বরে।

মিরপুরে সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে কোচ সিমন্স জানান, পাকিস্তানের বিপক্ষে সিরিজটিকে তারা বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবেই দেখছেন। তিনি বলেন, ‘দলের মূল লক্ষ্য শুধু আট নম্বরে উঠে সরাসরি বিশ্বকাপে জায়গা নিশ্চিত করা নয়, বরং র‍্যাঙ্কিংয়ের আরও ওপরে ওঠা। কোয়ালিফিকেশনের সময় আমরা যদি ছয় বা সাত নম্বরে থাকতে পারি, তবে সেটি হবে দারুণ অগ্রগতি। তবে তার জন্য আমাদের আরও উন্নত ক্রিকেট খেলতে হবে।’

এই সিরিজে ব্যাটিং অর্ডারে বড় একটি পরিবর্তনের কথা জানিয়েছেন সিমন্স। উইকেটকিপার ব্যাটার লিটন দাসকে ওপেনিং থেকে সরিয়ে মিডল অর্ডারে খেলানোর পরিকল্পনা করছে টিম ম্যানেজমেন্ট। এর ব্যাখ্যায় কোচ বলেন, ‘একজন ওপেনারের জন্য ৫০ ওভার কিপিং করা খুব কঠিন। এ ছাড়া সে স্পিন বোলিংয়ের বিপক্ষে আমাদের অন্যতম সেরা খেলোয়াড়। তাই সে মিডল অর্ডারে থাকলে আমাদের অনেক সাহায্য হবে। সাম্প্রতিক সময়ে মিডল অর্ডার আমাদের অন্যতম দুর্বল জায়গা ছিল। আশা করি, তার অভিজ্ঞতা ও দক্ষতা দিয়ে আমরা সেখানে কাঙ্ক্ষিত ফল পাব।’

সর্বশেষ ২০১৫ সালে ঢাকায় হওয়া ওয়ানডে সিরিজে পাকিস্তানকে ৩-০ ব্যবধানে ‘বাংলাওয়াশ’ করেছিল বাংলাদেশ। এবারও ভালো ফলের আশা থাকলেও প্রতিপক্ষের শক্তির কথা মনে করিয়ে দিয়েছেন সিমন্স। র‍্যাঙ্কিংয়ের চার নম্বরে থাকা পাকিস্তান দলে এবার অধিনায়ক শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বে বেশ কয়েকজন নতুন মুখ রয়েছেন, যাদের এখনও ওয়ানডে অভিষেক হয়নি।

তবে এই নতুনদের হালকাভাবে নেওয়ার সুযোগ নেই জানিয়ে সিমন্স বলেন, ‘পাকিস্তান সব সময়ই প্রতিভাবান খেলোয়াড় তৈরি করে। তাই নতুন হলেও তারা বিপজ্জনক হতে পারে। তাছাড়া তারা অবশ্যই আগের ফলের (২০১৫ সালের) পুনরাবৃত্তি হতে দিতে চাইবে না এবং সিরিজে শক্তভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে।’

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে না পারার হতাশা এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি বাংলাদেশ দল। সিমন্স অকপটেই স্বীকার করেন, ‘এটা খেলোয়াড়দের জন্য খুব কষ্টদায়ক ছিল। আমি তাদের সঙ্গে কথা বলেছি, তারা সত্যিই ভীষণ কষ্ট পেয়েছে।’ তবে কোচের মতে, বিপিএলের পর বিসিএলের টুর্নামেন্টটি খেলোয়াড়দের মানসিকভাবে সতেজ হতে সাহায্য করেছে। এখন সেই হতাশা ভুলে ৫০ ওভারের ক্রিকেটে মনোযোগ ফিরিয়ে এই সিরিজের দিকেই তাকিয়ে আছে দল।

সান নিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা