খেলা

বিশ্বকাপে ইরানের বেইস ক্যাম্প যুক্তরাষ্ট্র থেকে সরলো মেক্সিকোয়

ক্রীড়া ডেস্ক

ফুটবল বিশ্বকাপ শুরুর সপ্তাহ তিনেক বাকি। এর আগে ইরানের অনুশীলন ক্যাম্প যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে নেওয়া হয়েছে মেক্সিকোয়। ফিফার অনুমোদনে এই স্থানান্তর হয়েছে বলে শনিবার (২৩ মে) জানিয়েছেন ইরানের ফুটবল নিয়ন্ত্রক সংস্থার সভাপতি মেহদি তাজ।

ফিফার পক্ষ থেকে অবশ্য আনুষ্ঠানিকভাবে এটি এখনও নিশ্চিত করা হয়নি। তবে ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ বিবৃতিতে জানিয়েছেন, অনুমতি তারা পেয়ে গেছেন।

তিনি বলেন, বিশ্বকাপে অংশগ্রহণকারী সব দলের বেইস ক্যাম্প অবশ্যই ফিফা অনুমোদিত হতে হয়। সৌভাগ্যবশত, আমাদের আবেদন জমা দেওয়ার পর এবং ইস্তানবুলে ফিফা ও বিশ্বকাপ কর্মকর্তাদের বৈঠকের পর, সেই সঙ্গে তেহরানে সম্মানিত ফিফা মহাসচিবের সাথে আমাদের ওয়েবিনার বৈঠকের পর, আমাদের দলের ক্যাম্প যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে স্থানান্তরের আমাদের অনুরোধটি অনুমোদিত হয়েছে।

বিশ্বকাপে ম্যাচের আগে ও পরে অনুশীলনের জন্য ব্যবহৃত হয় বেইস ক্যাম্প। এবারের আসরে ইরানি দলের বেইস ক্যাম্প হওয়ার কথা ছিল অ্যারিজোনার টুসনে কিনো স্পোর্টস কমপ্লেক্সে। কিন্তু মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং সংশ্লিষ্ট নিরাপত্তা উদ্বেগ ইরানের বিশ্বকাপ কার্যক্রম নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছিল।

ইরানের ফেডারেশনের টেলিগ্রাম সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে নিজেদের নতুন বেইস ক্যাম্পের কথাও জানান মেহদি তাজ। প্রশান্ত মহাসাগরের কাছে এবং মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের সীমান্তে অবস্থিত টিহুয়ানা ক্যাম্প হবে ইরানের ঘাঁটি।

তিনি আরও উল্লেখ করেন, এই পদক্ষেপটি মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে সম্ভাব্য ভিসা সমস্যার সমাধানও করতে পারে। এই মাসের শুরুতে ইরানি কর্মকর্তারা জানিয়েছিলেন যে তাদের ফুটবলার ও স্টাফরা এখনও যুক্তরাষ্ট্রের ভিসা পাননি।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কর্তৃক ইরানে হামলার পর থেকে দেশটির বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। এবারের বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের পাশাপাশি মেক্সিকো ও কানাডাও আয়োজক।

তবে গ্রুপ পর্বে ইরানের তিনটি ম্যাচই হবে যুক্তরাষ্ট্রে। নিউজিল্যান্ড (১৫ জুন) ও বেলজিয়ামের (২১ জুন) বিপক্ষে ম্যাচ লস অ্যাঞ্জেলেস, ২৬ জুন মিসরের বিপক্ষে ম্যাচ সিয়াটলে। ইরানের ফুটবল দল বর্তমানে তুরস্কের আন্টালিয়াতে প্রস্তুতি নিচ্ছে। স্কোয়াডের কয়েক সদস্য বিশ্বকাপের ভিসা আবেদন জমা দিতে বৃহস্পতিবার আঙ্কারায় মার্কিন দূতাবাসে গিয়েছিলেন।

আগামী ১১ জুন শুরু হবে ফিফা বিশ্বকাপের ২৩তম আসর।

সাননিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা