খেলা

বিশ্বকাপে ব্রাজিলের ১০ নম্বর জার্সি কার গায়ে থাকবে

ক্রীড়া ডেস্ক

ফুটবলে ১০ নম্বর জার্সি একটি গুরুত্ব বহন করে। কিছু কিংবদন্তির জন্য এমনটি হয়েছে। যুগে যুগে গ্রেটরা এই নম্বরের জার্সি পরিধান করতেন। তালিকায় আছেন পেলে-ম্যারাযোনার মতো অনেক রথী-মহারথী।

সব দলের মতো ব্রাজিল জাতীয় ফুটবল দলেও ১০ নম্বর জার্সি শুধু একটি সংখ্যা নয়, বরং বিশাল এক ঐতিহ্য, দায়িত্ব ও মর্যাদার প্রতীক। এই জার্সি পরেই ইতিহাস গড়েছেন পেলে-জিকো-রোনালদিনিওর মতো কিংবদন্তিরা। এরপর দলীয় শ্রেষ্ঠত্বের মর্যাদার অন্যতম এই স্মারক ওঠে নেইমারের গায়ে।

ব্রাজিল দলে লম্বা সময় ধরে ১০ নম্বর জার্সি পরে খেলেছেন নেইমার। তবে ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে গুরুতর চোট পাওয়ার পর তিনি মাঠের বাইরে চলে যান। এরপর এই জার্সিটি কখনো কখনো পরেছেন রাফিনিয়া, আবার কখনো ভিনিসিয়ুস জুনিয়র।

তবে নেইমার বিশ্বকাপ দলে ফেরার পর ১০ নম্বর জার্সি কে পরবেন, তা নিয়ে শুরু হয় নানা আলোচনা। গুঞ্জন শোনা যায়, নেইমার নন ভিনিসিয়ুসই হয়তো এই জার্সি পরতে যাচ্ছেন। তবে সেই গুঞ্জন উড়িয়ে দিলেন ভিনি নিজেই।

রিয়াল মাদ্রিদের এই উইঙ্গার জানান, এই ১০ নম্বর জার্সি তার কাছে বিশেষ কিছু নয়, বরং এটি নেইমারেরই প্রাপ্য। ভিনিসিয়ুস এক সাক্ষাৎকারে ব্রাজিলিয়ান ইউটিউব চ্যানেল ‘কেইয টিভি’-কে বলেন, ‘আমি এখনো জানি না বিশ্বকাপে আমার জার্সি নম্বর কী হবে, তবে ১০ নম্বর জার্সি নেইমারেরই। এটা তো স্পষ্ট।’

ভিনিসিয়ুস ব্রাজিল জাতীয় দলে ২০২২-২৩ মৌসুম থেকে বিভিন্ন সময়ে ১০ নম্বর জার্সি পরেছেন। বিশেষ করে নেইমার চোটের কারণে অনুপস্থিত থাকায় তাকে নেতৃত্বের ভূমিকাও পালন করতেও দেখা গেছে।

এখন নেইমার যদি বিশ্বকাপে ১০ নম্বর জার্সি পরে খেলেন, সে ক্ষেত্রে ভিনিসিয়ুস হয়তো আবারও নিজের চিরচেনা ৭ নম্বর জার্সি পরবেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা