খেলা

জিম্বাবুয়ে দলে সৌদি বংশোদ্ভূত ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক : অক্টোবরের শেষে পাকিস্তানের সীমিত ওভারের সফরের জন্য ২০ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। আর এই দলের অধিনায়ক করা হয়েছে চামু চিবাবাকে।

এদিকে প্রথমবারের মতো জিম্বাবুয়ে জাতীয় দলে ডাক পেয়েছেন সৌদি আরব বংশোদ্ভূত ফারাজ আকরাম। তার ২০১৭ সালে প্রথম শ্রেণীর ম্যাচে অভিষেক হয়েছিল। আর নিজের শেষ প্রথম শ্রেণীর ম্যাচে অপরাজিত ১২১ রান করা মিল্টন শুম্বাও প্রথমবার জাতীয় দলে ডাক পেলেন।

পাকিস্তান সফরে লাহোর এবং মুলতানে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে জিম্বাবুয়ে। আগামী ২০ অক্টোবর প্রথম ম্যাচ মাঠে গড়াবে। তবে কোন ফরম্যাটটি আগে হবে তা এখনও জানানো হয়নি।

জিম্বাবুয়ে : চামু চিবাবা (অধিনায়ক), ফারাজ আকরাম, রায়ান বার্ল, ব্রায়ান চারি, টেন্ডাই চাতারা, এলটন চিগুম্বুরা, টেন্ডাই চিসোরো, ক্রেগ আরভিন, টিনাশে কামুনহাকাম্বে, ওয়েসলে, মাধেভের, ওয়েলিংটন মাসাকাদজা, কার্ল মাম্বা, রিচমন্ড মুতুমবামি, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড নাগারাভা, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা, ব্র্যান্ডন টেইলর, ডোনাল্ড ট্রিরিপানো, সেন উইলিয়ামস।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা