খেলা

শীর্ষে দিল্লি পাত্তা পেলনা রাজস্থান

স্পোর্টস ডেস্ক :

শীর্ষস্থানের লড়াইয়ে কিছুতেই আটকে রাখা যাচ্ছে না শ্রেয়াস আয়ারের দলকে এবারের আইপিএলে যেন অপ্রতিরোধ্য হয়ে উঠেছে দিল্লি ক্যাপিটালস। রাজস্থান রয়্যালসকে উড়িয়ে ফের পয়েন্ট তালিকার এক নম্বরে উঠে এসেছে দিল্লি। শারজায় রাজস্থানকে লড়াইটাও করতে দেয়নি দিল্লি। জিতেছে ৪৬ রানের বড় ব্যবধানে। ৬ ম্যাচের ৫টিই জিতে ১০ পয়েন্ট এখন তাদের। সমান ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স।

১৮৫ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুর দিকে জস বাটলারকে (৮ বলে ১৩) হারালেও ইনিংসের অর্ধেক পর্যন্ত তবু আশা জাগিয়ে রেখেছিল রাজস্থান। ১০.২ ওভার শেষে তাদের বোর্ডে ছিল ২ উইকেটে ৭২ রান। দলীয় ৫৬ রানের মাথায়ই অবশ্য অধিনায়ক স্টিভেন স্মিথ (১৭ বলে ২৪) সাজঘরে ফিরেন। তবে রাজস্থানের আসল বিপর্যয় শুরু হয় সঞ্জু স্যামসন (৯ বলে ৫) আউট হওয়ার পরই।

জশস্বী জ্যাসওয়েল একটা প্রান্ত ধরে কিছুটা লড়েছিলেন। কিন্তু তার ৩৬ বলে ৩৪ রানের ইনিংসটা মোটেই টি-টোয়েন্টির সঙ্গে মানানসই ছিল না। ১০০ রানে ৭ উইকেট হারানো রাজস্থান শেষতক ইনিংসের ২ বল বাকি থাতে ১৩৮ রানে গুটিয়ে গেছে। রাহুল তেয়াতিয়া শেষের দিকে ২৯ বলে ৩৮ রান করে দলের পরাজয়ের ব্যবধানটাই যা একটু কমিয়েছেন।দিল্লি ক্যাপিটালসের পক্ষে ৩টি উইকেট নিয়েছেন কাগিসো রাবাদা। ২টি করে উইকেট নেন মার্কাস স্টয়নিস আর রবিচন্দ্রন অশ্বিন।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে বড় বিপদে পড়েছিল দিল্লি। ১৩ ওভার পেরুতেই ১০৯ রানে ৫ উইকেট হারিয়ে বসে দলটি। সেখান থেকে ঝড়ো ব্যাটিংয়ে দলকে টেনে তুলেন সিমরন হেটমায়ার। ২৪ বলে ১ বাউন্ডারির সঙ্গে ৫ ছক্কায় ৪৫ রানের এক ইনিংস খেলেন ক্যারিবীয় ব্যাটসম্যান।১৭তম ওভারের শেষ বলে হেটমায়ারের ঝড় থামান কার্তিক ত্যাগি। ওয়াইড লং অনে যেভাবে হিট করেছিলেন, সেটিও ছক্কা হতে পারতো। বাউন্ডারিতে ঝাঁপিয়ে পড়ে ক্যাচ নেন তেয়াতিয়া। দিল্লি তখন ১৪৯ রানে পৌঁছে গেছে, তিন ওভার হাতে রেখে। শেষ দিকে অক্ষর প্যাটেলের ৮ বলে ১৭ আর হর্ষল প্যাটেলের ১৫ বলে ১৬ রানের ইনিংসে ভর করে ৮ উইকেটে ১৮৪ রানের বড় সংগ্রহই দাঁড় করায় দিল্লি ক্যাপিটালস।রাজস্থান রয়্যালসের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন জোফরা আর্চার। ৪ ওভারে ২৪ রান খরচায় ৩টি উইকেট নেন এই পেসার।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা