খেলা

টানা ৪ ম্যাচে হার পাঞ্জাবের

স্পোর্টস ডেস্ক:

আইপিএলে এবার কোন ভাবেই ঘুরে দাঁড়াতে পারছেন না কিংস ইলেভেন পঞ্জাব। টানা ৪ ম্যাচে হার প্রীতি জিনতার দলের। বৃহস্পতিবার (০৮ অক্টোবর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের কাছে ৬৯ রানে হারে কিংস ইলেভেন পঞ্জাব। রানের পাহাড়ে চাপা পড়ে সানরাইজার্স হায়দরাবাদের কাছে একপ্রকার আত্মসমর্পণ করে পাঞ্জাব।

ওয়ার্নারদের ছুঁড়ে দেওয়া ২০২ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ১৩২ রানেই গুটিয়ে গেল কেএল রাহুলদের ইনিংস। বড় রান তাড়া করতে নেমে নিকোলাস পুরান (৭৭) ছাড়া সেই অর্থে কেউ ব্যাট হাতে দাগ কাটতে পারলেন না পঞ্জাবের কোনও ব্যাটসম্যানই। ফল যা হওয়ার তাই হল। ৬৯ রানে হেরে টানা চতুর্থ ম্যাচে পরাজিত হয়ে লিগ টেবিলের একেবারে শেষেই রইল পাঞ্জাব।

অন্যদিকে, ষষ্ঠ ম্যাচে টুর্নামেন্টে তৃতীয় জয় ছিনিয়ে নিয়ে তৃতীয়স্থানে উঠে এল সানরাইজার্স হায়দরাবাদ। বড় রান তাড়া করতে নেমে এদিন ব্যর্থ পাঞ্জাবের ওপেনিং জুটি। দলীয় ১১ রানের মাথায় ব্যক্তিগত ৯ রানে ফেরেন মায়াঙ্ক আগরওয়াল। এরপর ১১ রানে ফেরেন উইকেটরক্ষ সিমরান সিং। ১১ রানে আউট হন অধিনায়ক কেএল রাহুলও। দলের রান তখন ৩ উইকেটে ৫৮। এরপর ব্যাটে ঝড় তুলে ম্যাচের মোড় কিছুটা ঘোরানোর চেষ্টা করেছিলেন উইন্ডিজ ব্যাটসম্যান নিকোলাস পুরান।

গ্লেন ম্যাক্সওয়েলের সঙ্গে চতুর্থ উইকেটে তার ৪৭ রানের জুটিতে কিছুটা আশার আলো দেখেছিল কিংস ইলেভেন। কিন্তু তরুণ প্রিয়ম গর্গের দুরন্ত ফিল্ডিংয়ে ম্যাক্সওয়েল (৭) রান আউট হতেই কার্যত সব আশা শেষ হয়ে যায় পাঞ্জাবের। অর্ধশতরান পূর্ণ করে পুরান একা লড়াই চালালেও তাকে সঙ্গ দেওয়ার আর কেউ ছিলেন না। এদিকে নিয়মিত ব্যবধানে উইকেট তুলে নিতে থাকেন রশিদ খান, খলিল আহমেদ, নটরাজনরা। ৩৭ বলে ৭৭ রান করে (৫টি চার এবং ৭টি ছয়) ১৫তম ওভারে রশিদ খানের শিকার হন পুরান।

এদিন, পাঞ্জাবের ৭ জন ব্যাটসম্যান আউট হন এক অঙ্কের রানে। শেষ পর্যন্ত ১৬.৫ ওভারে ১৩২ রানেই গুটিয়ে যায় পাঞ্জাব ব্রিগেড। হায়দরাবাদের হয়ে এদিন বল হাতে আবারও অনবদ্য রশিদ খান ৪ ওভারে ১২ রান দিয় নেন ৩ উইকেট। এছাড়া ২টি করে উইকেট নেন খলিল আহমেদ এবং নটরাজন। ১টি উইকেট অভিষেক শর্মার দখলে।

এর আগে টস জিতে এদিন দুবাইয়ে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সানরাইজার্স অধিনায়ক ডেভিড ওয়ার্নার। বেয়ারস্টোর সঙ্গে তার ওপেনিং পার্টনারশিপে ১৬০ রানই জয়ের ভিত গড়ে দেয় হায়দরাবাদের। ৪০ বলে ৫২ রান করেন অধিনায়ক। নিশ্চিত শতরান হাতছাড়া করে আউট হন বেয়ারস্টো। ৭টি চার এবং ৬টি ছয়ের সাহায্যে ৫৫ বলে বিধ্বংসী ৯৭ রানের ইনিংস খেলে আউট হন ইংলিশ উইকেটরক্ষক ব্যাটসম্যান। কেন উইলিয়ামসনের ১০ বলে অপরাজিত ২০ এবং অভিষেক শর্মার ৬ বলে ১২ রানে ভর করে শেষ ২ ওভারে ২৬ রান যোগ করে হায়দরাবাদ। ৬ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ২০১ রান তোলে হায়দরাবাদ।

সাননিউজ/আরএইচ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা