বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনার প্রথম প্রতিপক্ষ ইকুয়েডর
খেলা

বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনার প্রথম প্রতিপক্ষ ইকুয়েডর

স্পোর্টস ডেস্ক : বাছাইপর্বের ম্যাচ দিয়ে আর্জেন্টিনার যাত্রা শুরু ২০২২ কাতার বিশ্বকাপের। ইকুয়েডের বিপক্ষে লড়বে লিওনেল মেসির দল। আর্জেন্টিনার বুয়েন্স এইরেসের আলবার্তো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শুক্রবার (৯ অক্টোবর) ভোর সাড়ে ৬টায়। এদিকে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে, দুই প্রতিবেশী রাষ্ট্রের লড়াইয়ে ইংল্যান্ডের মুখোমুখি হবে ওয়েলস। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামের এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

২০২২ কাতার বিশ্বকাপের বাছাইপর্বের সূচনা হতে যাচ্ছে হট ফেভারিট আর্জেন্টিনার। ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে লিওনেল মেসির যাত্রা শুরু মরুর দেশটির পানে। সে জন্য আর্জেন্টিনা পৌঁছেছেন এলএমটেন। দলের সঙ্গে অনুশীলনও সেরেছে। সঙ্গে আছেন জুভেন্টাস ফরোয়ার্ড পাওলো দিবালা।

ইকুয়েডর বিপক্ষে সার্জিও আগুয়েরো ও মার্কোস রোহোকে পাচ্ছেন না কোচ লিওনেল স্ক্যালোনি। ডি- মারিয়াকে তো দলেই ডাকেননি। তাই মেসিকে একটু অন্য ভূমিকায় দেখা যেতে পারে। ৪-৩-২-১ ফরমেশনে ছক সাজানোয়, লওতারো মার্তিনেজকে ফরোয়ার্ডের ভূমিকায় খেলানো হতে পারে। আর এই ম্যাচে গোলরক্ষক হিসেবে ডেব্যু হতে পারে আস্টন ভিলার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের।

শেষ সাত ম্যাচ ধরে অপরাজেয় আর্জেন্টিনা। অবশ্য ইকুয়েডরের বিপক্ষে ভয়ও নেই। কেননা দুই দলের মুখোমুখি হওয়া ৩৫ ম্যাচের মধ্যে ২০ জয় নিয়ে এগিয়ে আলবিসেলেস্তারা। বাকি ১৫ ম্যাচের ১০ টিতে ড্র। ৫টিতে হার ওটামেন্ডিদের। ইকুয়েডরের বিপক্ষে সাম্প্রতিক পারফরম্যান্স আশা জাগাচ্ছে আর্জেন্টিনাকে গত বছর ৬-১ গোলে ইকুয়েডরকে উড়িয়ে দিয়েছিল মেসিরা। তাই নিজেদের মাঠে পরিষ্কার এগিয়ে থাকা আলবিসেলেস্তারা আরও একটি জয়ের অপেক্ষায়।

সান নিউজ/বিএম/এস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা