চেন্নাইকে হারিয়ে পয়েন্ট তালিকার তিন নম্বরে কলকাতা
খেলা

চেন্নাইকে হারিয়ে পয়েন্ট তালিকার তিন নম্বরে কলকাতা

স্পোর্টস ডেস্ক :

চেন্নাই সুপার কিংসের সামনে লক্ষ্যটা খুব বড় ছিল না। মাত্র ১৬৮ রানের। এবারের আইপিএলে যেভাবে রান উঠছে, তাতে এই ১৬৮ রান খুব বেশি বড় নয়। কিন্তু এই রানটাও করতে পারলো না ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনির দল। থেমে গেলো ১৫৭ রানে। ফলে চেন্নাইকে ১০ রানে হারিয়ে পয়েন্ট টেবিলে তিন নম্বরে উঠে আসলো কলকাতা নাইট রাইডার্স। কলকাতার যেমন রাহুল ত্রিপাতি ছাড়া আর কেউ দাঁড়াতেই পারেনি চেন্নাইয়ের বোলারদের সামনে, তেমনি কেকেআরের বোলারদের সামনে এক শেন ওয়াটনসন ছাড়া দাঁড়াতেই পারেনি চেন্নাইয়ের কেউ।

শেন ওয়াটসনই কেবল লড়াই করলেন। ৪০ বলে তিনি খেললেন ৫০ রানের ইনিংস। ৬টি বাউন্ডারির সঙ্গে ছক্কা মারলেন ১টি। এছাড়া আম্বাতি রাইডু ২৭ বলে খেলেন ৩০ রানের ইনিংস। রবীন্দ্র জাদেজা করেন ৮ বলে ২১ রান। ফ্যাফ ডু প্লেসি করেন ১০ বলে ১৭ রান। ১২ বল খেলে ১১ রান করেন মহেন্দ্র সিং ধোনি।উইকেট হাতে ছিল ৫টি। তবুও ১০ রানে হারতে হলো ধোনির দলকে। ১৫৭ রানে থেমে যেতে হলো চেন্নাই সুপার কিংসকে। মূলতঃ কেকেআরের বোলারদের সাঁড়াসি বোলিংয়ের মুখেই থেমে যেতে হলো তাদেরকে।

প্যাট কামিন্স আজ উইকেট নিতে পারেননি। তবে ৪ ওভারে দিয়েছেন কেবল ২৫ রান। শিভাম মাভি ৩ ওভারে ৩২ রান দিয়ে নেন ১টি উইকেট। বরুন চক্রবর্তী ৪ ওভারে ২৮ রান দিয়ে নেন ১ উইকেট। কমলেশ নাগরকোটি করেন ৩ ওভার। রান দেন ২১টি। উইকেট নেন ১টি। সুনিল নারিন ৪ ওভার বল করে ৩১ রান দিয়ে নেন ১ উইকেট এবং আন্দ্রে রাসেল করেন ২ ওভার। ১৮ রান দিয়ে নেন ১ উইকেট।এর আগে টস জিতে ব্যাট করতে নেমে রাহুল ত্রিপাতির ৫১ বলে ৮১ রানের ওপর দাঁড়িয়ে ১৬৭ রান করে কলকাতা নাইট রাইডার্স। যদিও তারা অলআউট হয়ে গিয়েছিল। ৮টি বাউন্ডারির সঙ্গে ৩টি ছক্কার মার মারেন ত্রিপাতি।

সান নিউজ/পিডিকে | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা