খেলা

টেনিস দুনিয়ায় তোলপাড়, ফরাসি ওপেনে ম্যাচ ফিক্সিং

স্পোর্টস ডেস্ক :

করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থেকে খেলা শুরু হওয়ার পর জুয়াড়িরা যেন আরও সক্রিয় হয়ে উঠেছে। ম্যাচ ফিক্সিংয়ের চেষ্টা থামছেই না। এবার ফিক্সিংয়ের কালো ছায়া পড়লো চলতি ফরাসি ওপেন টেনিস টুর্নামেন্টেও।ফরাসি ওপেন টেনিস ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, মেয়েদের ডাবল ম্যাচে ফিক্সিংয়ের অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছেন তারা। যা নিয়ে চলছে গোটা টেনিস দুনিয়ায় তোলপাড়।

গত ৩০ সেপ্টেম্বর রোমানিয়ান জুটি আন্দ্রে মিতু ও প্যাট্রিসিয়া মারি এবং রাশিয়ান ইয়ান সিজিকোভা ও আমেরিকান ম্যাডিনসন ব্রেঙ্গেলের মধ্যকার ম্যাচে দুর্নীতির অভিযোগ উঠেছে। ইতিমধ্যে তদন্তকারীরা সেই ম্যাচের ভিডিও ফুটেজ ফেডারেশনের কাছে চেয়ে পাঠিয়েছেন।ফিক্সিংয়ের অভিযোগ ওঠা ওই ম্যাচটি জেতে রোমানিয়ান জুটি। পরে টুর্নামেন্টের তৃতীয় রাউন্ড থেকে বাদ পড়ে তারা। গত ১ অক্টোবর থেকে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।

টেনিসে দুর্নীতির বিষয়গুলো তদন্তের জন্য ২০০৮ সালে প্রতিষ্ঠিত হয় দ্য টেনিস ইন্টেগ্রিটি ইউনিট (টিআইইউ)। কঠিন অপরাধের জন্য এই সংস্থা আজীবন নিষেধাজ্ঞা দেয়ারও ক্ষমতা রাখে।টিআইইউ জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চের মধ্যে তারা ৩৮টি ম্যাচ নিয়ে জুয়ার সতর্কবার্তা পেয়েছেন। গত বছর একই সময়ে যা ছিল ২১টি ম্যাচ। অর্থাৎ এ বছর ফিক্সিং চেষ্টার প্রবণতা বেড়েছে।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা