খেলা

নেইমারের বিকল্প এভারটন রিবেইরো ?

সান নিউজ ডেস্ক : বিশ্বকাপ বাছাই আগে বড় ধাক্কা ব্রাজিলের দলের সেরা তারকা নেইমার অনুশীলনের সময় পড়েছেন চোটে। ফলে আজ রাতে (বাংলাদেশ সময় শনিবার সকাল) গুরুত্বপূর্ণ ম্যাচটিতে তার মাঠে নামা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। ম্যাচকে সামনে রেখেই বুধবার অনুশীলন করছিলেন নেইমার। হঠাৎ পিঠে ব্যথা পান। সঙ্গে সঙ্গেই অনুশীলন থেকে তুলে নেয়া হয়।

বৃহস্পতিবার দলের সঙ্গে আর প্র্যাকটিস করেননি। দলের চিকিৎসক রদ্রিগো লাসমার জানালেন, বুধবারের পর সামান্যই উন্নতি হয়েছে নেইমারের। ফলে বৃহস্পতিবার তাকে অনুশীলন করতে দেয়া হয়নি। তবে শেষ পর্যন্ত পিএসজি তারকা বলিভিয়ার বিপক্ষে ম্যাচটিতে নামতে পারবেন কি না, সেটি এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।

ব্রাজিল কোচ তিতেও দলের সেরা তারকার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে চান। তবে যদি নেইমার খেলতে না-ই পারেন, বিকল্পও ভেবে রেখেছেন তিনি। তিতে বলেন, ‘আমরা অপেক্ষা করব। কিন্তু যদি তাকে না পাই, তবে এভারটন রিবেইরো খেলবে।’

৩১ বছর বয়সী রিবেইরো ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গোর তারকা খেলোয়াড়। নেইমারের মতোই মাঠে প্লে-মেকার এবং প্রয়োজনে উইঙ্গারের দায়িত্বটা সামলে থাকেন এই ফরোয়ার্ড।নেইমার খেলতে না পারলে সেটা ব্রাজিলের জন্য বড় সমস্যার কারণই হবে। কেননা ইতিমধ্যেই চোটের কারণে তারা পাচ্ছে না গোলরক্ষক অ্যালিসন আর স্ট্রাইকার গ্যাব্রিয়েল হেসুসকে।

ব্রাজিল-বলিভিয়ার মধ্যকার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শনিবার সকাল ৬.৩০ মিনিটে। সরাসরি ম্যাচটি দেখাবে বেইন স্পোর্টস এইচডি ওয়ান।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা