ছবি: সংগৃহীত
খেলা

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ বোলার এখন রশিদ খান 

সান নিউজ অনলাইন

বাংলাদেশকে হোয়াইটওয়াশের পর ওয়ানডের বোলারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করে নিয়েছেন আফগান লেগ স্পিনার রশিদ খান। দলগত পারফরম্যান্সের পাশাপাশি ব্যক্তিগত নৈপুণ্যেও চমক দেখিয়েছেন আফগান ক্রিকেট দলের সদস্যরা। আবুধাবিতে বাংলাদেশের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জয়ের পর আইসিসির সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠেছেন রশিদ খান।

১১ উইকেট শিকার করে রশিদ খান হয়েছেন সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারি।তিনি এ সিরিজে বোলিং করেছেন ২.৭৩ ইকোনমিতে। এই পারফরম্যান্স দিয়ে তিনি এখন উঠে এসেছেন ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে। এর আগে ২০২৪ সালের নভেম্বর মাসে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন তিনি। তার রেটিং পয়েন্ট এখন ৭১০। রশিদ খানের আগে শীর্ষে ছিলেন দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজের। তার চেয়ে ৩০ রেটিং পয়েন্ট এগিয়ে আছেন রশিদ খান।

এদিকে, অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে জিম্বাবুয়ের সিকান্দার রাজাকে হটিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা