সংগৃহীত
খেলা

বরিশাল বিপিএল খেললে তামিমও খেলবে

সান নিউজ অনলাইন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর আগামী ডিসেম্বর-জানুয়ারিতে মাঠে গড়ানোর কথা রয়েছে। তবে ডিসেম্বরে বিপিএল আয়োজনের সিদ্ধান্তে আপত্তি জানিয়ে সময় পরিবর্তনে কথা বলেছেন ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান।

সম্প্রতি গুঞ্জন চলছিল এবার বরিশাল বিপিএলে অংশগ্রহণ করবে না বলে। সেই গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন ফ্রাঞ্চ্যাইজিটির মালিক মিজানুর রহমান।

ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে বরিশালের মালিক বলেন, ‘আমি বলিনি আমরা বিপিএলে খেলব না। যদি সময়টা বদলায়, তাহলে অবশ্যই খেলব। কিন্তু এই এক-দেড় মাসের মধ্যে ফান্ড জোগাড় করা, খেলোয়াড়দের আনা এবং দল গোছানো সম্ভব নয়।’ বিসিবিকে বিপিএলের সময়সূচি পরিবর্তনের আহ্বান জানিয়েছেন মিজানুর রহমান ।

এবার বিসিবি নির্বাচনকে কেন্দ্র করে ঘরোয়া ক্রিকেট বর্জনের ঘোষণা দেন তামিম ইকবাল। তবে বিপিএলে বরিশাল অংশ নিলে তামিমও খেলবেন জানিয়ে মিজানুর রহমান বলেন, ‘আমার মনে হয় না তামিম বিপিএলে খেলবেন না। সম্ভবত সে সাধারণ খেলা বয়কটের কথা বলেছিল। যদি বিপিএল হয়, তবে আমি তামিমকে অনুরোধ করবো এবং আমার বিশ্বাস, বরিশাল খেললে তামিমও খেলবে।’

তিনি আরো বলেন, ‘শুধু আয়োজন করার জন্যই বিপিএল করাটা আমি সঠিক মনে করি না। আমি মনে করি, ফরচুন বরিশাল ছাড়া বিপিএল করাটাও ঠিক হবে না।’

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা