সংগৃহীত
আন্তর্জাতিক

পাকিস্তানের সঙ্গে সংঘাত স্থগিতের ঘোষণা আফগানিস্তানের

সান নিউজ অনলাইন

সৌদি আরব ও কাতারের আহ্বানে সাড়া দিয়ে ‘আপাতত’ পাকিস্তানের সঙ্গে সংঘাত থামানো হয়েছে বলে জানিয়েছেন আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি।

রোববার (১২ অক্টোবর) ভারতের রাজধানী নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন “গতকাল রাতে আমরা আমাদের সামরিক লক্ষ্য অর্জন করেছি। আমাদের বন্ধু কাতার এবং সৌদি আরব আহ্বান জানিয়েছে, এই দ্বন্দ্ব শেষ হওয়া উচিত। তাই এ মুহূর্তের জন্য আমাদের পক্ষ থেকে সংঘাত থামানো হয়েছে।”পাকিস্তানের বেশিরভাগ মানুষ শান্তিপ্রিয় এবং তারা আফগানিস্তানের সঙ্গে ভালো সম্পর্ক চান। পাকিস্তানের সাধারণ মানুষের সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই।

তিনি আরও বলেন, “যদি পাকিস্তান ভালো সম্পর্ক এবং শান্তি না চায়, তাহলে আফগানিস্তানের হাতে অন্যান্য অপশনও রয়েছে।” যখন আমাদের অভ্যন্তরীণ বিষয়ে কেউ হস্তক্ষেপের চেষ্টা করে তখন আমাদের জনগণ, সরকার প্রধান, আলেম এবং সব ধর্মীয় নেতা দেশের স্বার্থে এক হয়ে লড়াই করতে এগিয়ে আসেন।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা