আন্তর্জাতিক

পাকিস্তান সীমান্তে ট্যাংক ও ভারী অস্ত্র মোতায়েন করছে আফগানিস্তান

সান নিউজ অনলাইন

আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে উত্তেজনা চরমে। শনিবার রাতের সংঘর্ষের পর পাকিস্তানের ২৫টি সীমান্ত পোস্ট দখল ও ৫৮ সেনাকে হত্যার দাবি করেছে আফগান তালেবান সরকার।

রোববার (১২ অক্টোবর) আফগান সংবাদমাধ্যম তোলো নিউজ এ তথ্য জানিয়েছে।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে সীমান্তে ট্যাংক ও ভারী যুদ্ধাস্ত্র মোতায়েন শুরু করেছে আফগান বাহিনী। তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ হুঁশিয়ারি দিয়ে বলেন, পাকিস্তান যদি আফগানিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করে, তবে আরও কঠোর প্রতিক্রিয়া জানানো হবে।

সংঘর্ষের পেছনে কারণ হিসেবে বলা হচ্ছে, গত বৃহস্পতিবার রাতে কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান, যেখানে টিটিপি প্রধান নূর ওয়ালি মেসুদের মৃত্যুর গুঞ্জন ছড়ায়। পাকিস্তান দাবি করেছে, আফগানিস্তান টিটিপি নেতাদের আশ্রয় দিচ্ছে।

আফগান সরকার পাকিস্তানের এ হামলাকে সরাসরি সার্বভৌমত্ব লঙ্ঘন বলে উল্লেখ করেছে।

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা