সংগৃহীত
আন্তর্জাতিক

ট্রাম্পকে নোবেল পুরস্কার  উৎসর্গ করলেন মাচাদো 

সান নিউজ অনলাইন

এ বছর নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার গণতন্ত্রকামী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। গতকাল (১০ অক্টোবর) শুক্রবার পুরস্কার বিজয়ী হিসেবে তাঁর নাম ঘোষণা করে নোবেল কর্তৃপক্ষ। মাচাদো নিজের নোবেল শান্তি পুরস্কার উৎসর্গ করেছেন ভেনেজুয়েলার জনগণ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে।

ট্রাম্পকে পুরস্কার উৎসর্গ করে মাচাদো বলেন, ট্রাম্প ভেনেজুয়েলার গণতন্ত্রপন্থী আন্দোলনে ‘গুরুত্বপূর্ণ ও দৃঢ় সমর্থন’ দিয়েছেন। ‘আমরা এখন বিজয়ের দোরগোড়ায়। স্বাধীনতা ও গণতন্ত্র অর্জনের প্রধান সহযোগী হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্প, মার্কিন জনগণ, লাতিন আমেরিকার দেশগুলো এবং বিশ্বের গণতান্ত্রিক জাতিগুলোর ওপর এখন আমরা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি নির্ভর করতে পারছি।’ মাচাদোর এ মন্তব্য এক্সে নিজের অ্যাকাউন্টে শেয়ার করেছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট।

এদিকে নোবেল পুরস্কার ঘোষণার পর ট্রাম্প প্রশাসন মাচাদোর পুরস্কার প্রাপ্তিতে নোবেল কর্তৃপক্ষের সমালোচনা করলেও নোবেল শান্তি পুরস্কার উৎসর্গের বিষয়ে ট্রাম্প সরাসরি কোনো মন্তব্য করেননি। তবে মাচাদোর সঙ্গে ফোনালাপের কথা জানান ট্রাম্প।

নোবেল কমিটির পক্ষ থেকে জানায়, ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় নিরলস প্রচেষ্টা এবং স্বৈরশাসন থেকে গণতন্ত্রে ন্যায়সংগত ও শান্তিপূর্ণ রূপান্তরের সংগ্রামের স্বীকৃতি হিসেবে মাচাদোকে এই পুরস্কার দেওয়া হয়েছে।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা