শুভ জন্মদিন মাশরাফি
খেলা

শুভ জন্মদিন মাশরাফি

স্পোর্টস ডেস্ক:

আজ ৫ অক্টোবর। বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক ও ক্যাপ্টেন ফ্যান্টাসি মাশরাফি বিন মর্তুজার জন্মদিন আজ। ৩৬ পেরিয়ে ৩৭ পা দিলেন ম্যাশ।

১৯৮৩ সালের আজকের এই দিনটায় নড়াইলের চিত্রা নদীর পাড়ে মহিষখোলা গ্রামে জন্মেছিলেন এই কিংবদন্তী ক্রিকেটার। তিনি নড়াইলে কৌশিক নামেই সমধিক পরিচিত। ছোট বেলা থেকে দুষ্ট দুরন্ত দুর্বার।

ছোটবেলা থেকেই ধীরে ধীরে ক্রিকেটের প্রতি প্রেম বেড়েছে তার। প্রথমে ব্যাটিংয়ে আগ্রহ বেশি থাকলেও, কিশোর কৌশিকের বোলিংয়ে গতি ছিলো চমৎকার। পাড়া মহল্লায় দারুণ আলোচিত হয়ে ওঠে। এতো অল্প বয়সের কৌশিকের বল গতির কারণে তখন চোখে দেখা যেত না। তার খেলা উপভোগে নড়াইলের মাঠে মাঠে মানুষের আগ্রহ থাকতো তুঙ্গে। এভাবেই নড়াইল জয় করে ঢাকায় আগমন ঘটে কৌশিকের।

বয়স ভিত্তিক ক্রিকেটের বাঁধা টপকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অভিষেক ২০০১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে। এরপরই আন্তর্জাতিক ক্রিকেট ক্যানভাসে কৌশিক থেকে সবার প্রিয় মাশরাফি বিন মর্তুজা হয়ে উঠা। এরপর কঠিন পথ, সংগ্রাম, ইনজুরির অভিশাপ দল থেকে বাদ পড়া কতো কিছু। তবে প্রতিবারই ফিরেছেন নায়কের মতো।

২০০৯ সালে সর্বশেষ টেস্ট খেলেন। এরপর এলিট ফরম্যাটে আর ফেরা হয়নি। ২০১৪ সালে বাংলাদেশ ওয়ানডে দলের নেতৃত্ব পাওয়ার লাল সবুজের ইতিহাসে সর্বোচ্চ সাফল্যে এনে দিয়েছেন। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে দুবার, এশিয়া কাপের ফাইনাল ছাড়াও, তার নেতৃত্বেই প্রথম আরাধ্য বহুজাতিক ট্রফি জেতে বাংলাদেশ। ৮৮ ম্যাচে টাইগারদের নেতৃত্ব দিয়ে ৫০ ম্যাচে বাংলাদেশকে বিজয়ের উপলক্ষ্য এনে দিয়েছেন সবার প্রিয় ম্যাশ।

চলতি বছরের মার্চে অধিনায়কত্ব ছেড়েছেন। কিন্তু, ক্রিকেট এখনো ছাড়েননি। আরও খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছে আছে মাশরাফির। বর্তমানে নড়াইল-২ আসনের সংসদ সদস্য হিসেবে সবার আস্থাভাজন হয়ে উঠেছেন তিনি। প্রায় ২০ বছর দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। বয়স বেড়ে দাঁড়িয়েছে আজ ৩৭-এ। শুভ জন্মদিন।

সান নিউজ/আরএইচ | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা