পাঞ্জাবকে ডুবাল চেন্নাই , ১০ উইকেটে জয়
খেলা

পাঞ্জাবকে ডুবাল চেন্নাই , ১০ উইকেটে জয় 

স্পোর্টস ডেস্ক:

টানা তিন হারে, ঘুরে দাঁড়ানোর বিকল্প ছিল না চেন্নাই সুপার কিংসের!। দুবাইয়ে কিংস ইলেভেন পাঞ্জাবকে রীতিমত লজ্জায় ডুবিয়েছে মহেন্দ্র সিং ধোনির দল। ১৭৯ রান তাড়া করে ১০ উইকেট আর ১৪ বল হাতে রেখে জিতেছে তারা।

চেন্নাইয়ের এমন জয়ের রূপকার দুই ওপেনার শেন ওয়াটসন আর ফাফ ডু প্লেসিস। তারা এমনই ব্যাটিং করেছেন বাকিদের আর নামারই প্রয়োজন পড়েনি। বরং বিজয়ীর বেশে মাঠ ছাড়ার সময় একটা আফসোস তারা করতে পারেন, আর একটু সুযোগ পেলেই তো সেঞ্চুরিও হয়ে যেতো।কাকতালীয় ব্যাপার হলো, দুই ব্যাটসম্যানই খেলেছেন সমান ৫৩ বল। ডু প্লেসিস ১১ বাউন্ডারি আর ১ ছক্কায় অপরাজিত থাকেনন ৮৭ রানে। ওয়াটসন ৮৩ রান নিয়ে ছিলেন, যে ইনিংসে তারও বাউন্ডারি ১১টি, ছক্কা ৩টি। ডু প্লেসিস ম্যাচের শেষ বলে চার হাঁকানোয় দুজনের জুটিতে আসে ১৮১ রান।এর আগে লোকেশ রাহুলের দায়িত্বশীল ব্যাটিং আর নিকোলাস পুরানের মারকুটে ইনিংসে ভর করে ৪ উইকেটে ১৭৮ রানের চ্যালেঞ্জিং পুঁজিই গড়েছিল কিংস ইলেভেন পাঞ্জাব। টস জিতে ব্যাটিংয়ে নেমে দারুণ সূচনা করে পাঞ্জাব। লোকেশ রাহুল আর মায়াঙ্ক আগারওয়াল ৪৮ বলের উদ্বোধনী জুটিতে তুলেন ৬১ রান।

নবম ওভারে পিযুষ চাওলাকে আক্রমণে আনেন মহেন্দ্র সিং ধোনি। প্রথম বলেই সাফল্য। চাওলাকে তুলে মারতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ হন আগারওয়াল (১৯ বলে ২৬)। ছোটখাটো এক ঝড় তুলেছিলেন মানদ্বীপ সিং। ১৬ বলে ২ ছক্কায় ২৭ রান করা এই ব্যাটসম্যানকে এক্সট্রা কভারে ফাঁদ পেতে রাইডুর ক্যাচ বানিয়েছেন রবীন্দ্র জাদেজা।৪৬ বলে ফিফটি পাওয়ার পর রাহুল হাত খুলেছেন। ১৫তম ওভারে শার্দুল ঠাকুরকে ছক্কা মেরে পঞ্চাশ করে টানা আরও দুটি চার হাঁকান পাঞ্জাব অধিনায়ক। অন্যপ্রান্তে নিকোলাস পুরানও চালিয়েছেন। ৩২ বলে তারা যোগ করেন ৫৮ রান।১৮তম ওভারে এসে টানা দুই বলে দুই ব্যাটসম্যানকে তুলে নেন শার্দুল ঠাকুর। বল আকাশ সমান উঁচুতে তুলে আউট হন পুরান, ১৭ বলে ১ চার আর ৩ ছক্কায় করেন ৩৩। পরের বলেই উইকেটের পেছনে ক্যাচ হন রাহুল। ৫২ বলে গড়া তার ৬৩ রানের ইনিংসটি ছিল ৭ চার আর ১ ছক্কায় সাজানো। এই জোড়া ধাক্কায় সেট দুই ব্যাটসম্যানকে হারিয়ে রানের গতি অনেকটাই কমে যায় পাঞ্জাবের। শেষ ১৮ বলে তারা তুলতে পারে মাত্র ২৬ রান।

সান নিউজ/পিডিকে | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা