খেলা

ফরাসি ওপেন থেকে সিমোনা হালেপের বিদায়

স্পোর্টস ডেস্ক : ফরাসি ওপেনের চতুর্থ রাউন্ড থেকে বিদায় নিলেন সাবেক চ্যাম্পিয়ন এবং টুর্নামেন্টের প্রথম বাছাই সিমোনা হালেপ। পোল্যান্ডের টিন-এজ প্রতিদ্বন্দ্বী ইগা স্বিয়াতেকের কাছে স্ট্রেট সেটে হেরে রোলা গ্যারোঁ থেকে বিদায় নিশ্চিত হল রোমানিয়ান হালেপের।

রোববার (৪ অক্টোবর) ১৯ বছর বয়সী স্বিয়াতেকের কাছে ২০১৮ চ্যাম্পিয়ন হারলেন ১-৬, ২-৬ সেটে। ২০১৯ চ্যাম্পিয়ন অ্যাশলে বার্টি টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন, গোঁড়ালির চোটে ছিটকে গিয়েছেন সেরেনা উইলিয়ামসও। টুর্নামেন্টে নেই সদ্য ইউএস ওপেন জয়ী নাওমি ওসাকাও। ফলত ফরাসি ওপেনের দাবিদার হিসেবে সাবেক চ্যাম্পিয়ন হালেপ ছিলেন হট ফেভারিট। স্বাভাবিকভাবেই বিশ্বের ৫৪ নম্বরের কাছে রোমানিয়ান তারকার হারটা অঘটনেরই সামিল।

হালেপকে স্ট্রেট সেটে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা নেওয়ার বিষয়টি অবাক করেছে পোলিশ তারকা স্বিয়াতেককেও। হালেপকে হারিয়ে পোলিশ তারকা জানিয়েছেন, ‘আমি অবাক যে এটা আমি সম্ভব করতে পেরেছি।’

হালেপের টানা ১৭ ম্যাচ জয়ের দৌঁড় থামিয়ে স্বিয়াতেক আরও বলেন, ‘আমার মনে হচ্ছে আমি একটা দুর্দান্ত ম্যাচ খেলেছি।’

উল্লেখ্য, এর আগে গত বছর ফরাসি ওপেনে হালেপের মুখোমুখি হয়েছিলেন পোলিশ তারকা। কিন্তু মাত্র ৪৫ মিনিটেই ম্যাচ জিতে নিয়েছিলেন হালেপ। মাত্র একটি গেম জিততে পেরেছিলেন স্বিয়াতেক।

এক বছর পর সম্পূর্ণ উল্টা ছবি। স্বিয়াতেক বলছেন, ‘গত বছর আমার অভিজ্ঞতা বিশেষ ছিল না। বড় স্টেডিয়ামে প্রথম খেলতে নেমেছিলাম। তাই একটু জড়তা ছিল। কিন্তু এরপর আমি নিজের খেলায় প্রভূত উন্নতি করেছি। সিমোনা, ওসাকা, ওজনিয়াকি এদের সঙ্গে খেলে এখন চাপ কীভাবে সামলাতে হয় শিখেছি।’

উল্লেখ্য, চতুর্থ রাউন্ডের ম্যাচে রোববার মাত্র ২৩ মিনিটেই ৬-১ ব্যবধানে প্রথম সেট জিতে নেন স্বিয়াতেক। প্রথম সেটে ১৭টি উইনার মারেন পোলিশ টিন-এজ প্লেয়ার। পক্ষান্তরে অভিজ্ঞ হালেপের ব্যাট থেকে মাত্র ৪টি উইনার আসে। দ্বিতীয় সেটে ৪৫ মিনিটে জয় ছিনিয়ে নেন স্বিয়াতেক। গোটা ম্যাচে ৩০টি উইনার মারেন তিনি। উইম্বলডন চ্যাম্পিয়নকে সারা ম্যাচে কোনও ব্রেক পয়েন্ট নেওয়ার সুযোগ না দিয়ে ৬-২ গেমে দ্বিতীয় সেট মুঠোয় ভরে নেন স্বিয়াতেক। অন্য ম্যাচে বিশ্বের ১৫৯ নম্বর মার্টিনা ত্রেভিসানের কাছে ৪-৬, ৪-৬ হার স্বীকার করলেন পঞ্চম বাছাই কিকি বার্টেন্স।

সান নিউজ/ বিএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা