খেলা

লিডস  রুখে দিল শিরোপা প্রত্যাশী দল ম্যানচেস্টার সিটিকে

স্পোর্টস ডেস্ক :

লিডসের মাঠে খেলতে গিয়ে হোঁচট খেয়েছে ম্যান সিটি। শুরুতে গোল করে এগিয়ে গেলেও, ম্যাচের ফলাফল নিজেদের পক্ষে রাখতে পারেনি তারা। দ্বিতীয়ার্ধে গোল হজম করে মাঠ ছাড়ে ১-১ ড্র নিয়ে। তবে ম্যাচ শেষে এই ড্রই ম্যান সিটির জন্য জয়তুল্য হওয়ার কথা। আগমনের পর থেকেই শোনা যাচ্ছিল, এবার বড় দলগুলোর কঠিন পরীক্ষাই নেবে লিডস। মৌসুমের শুরুতেই যা সত্য প্রমাণ করে দিলো মার্সেলো বিয়েলসার শিষ্যরা, রুখে দিয়েছে শিরোপা প্রত্যাশী দল ম্যানচেস্টার সিটিকে।দীর্ঘ ১৬ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরেছে লিডস ইউনাইটেড। প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুলের কঠিন পরীক্ষা নিয়েছিল লিডস। সেদিন কোনোমতে ৪-৩ গোলের জয় নিয়ে হাঁফ ছেড়ে বেঁচেছিল ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। কিন্তু ভাগ্য এতটা সুপ্রসন্ন হয়নি পেপ গার্দিওলার দলের, জয়ের দেখা পায়নি তারা।

তবে প্রথম গোলটা করেছিল ম্যান সিটিই। ম্যাচের ১৭ মিনিটের মাথায় ডি-বক্সের মধ্যে কোনাকুনি শটে জালের ঠিকানা খুঁজে নেন ম্যান সিটির ইংলিশ ফরোয়ার্ড রহিম স্টারলিং। এর আগে চতুর্থ মিনিটের সময় বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনের ফ্রি-কিক ফিরে আসে পোস্টে লেগে। ম্যাচে ম্যান সিটির বলার মতো বলার সুযোগ এ দুইটিই ছিল।শুরুতে খানিক আলো ছড়ালেও, ম্যাচের সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ম্লান হতে থাকে সিটিজেনরা। আর তাদের ওপর চেপে বসতে শুরু করে স্বাগতিকরা। পুরো ম্যাচে দুইটি মাত্র শট লক্ষ্য বরাবর রাখতে পেরেছে ম্যান সিটি। অন্যদিকে ১২ বার আক্রমণে উঠে ৭ বারই সিটিজেনদের কঠিন পরীক্ষা নিয়েছে লিডস।

তবু প্রথমার্ধে সমতাসূচক গোলটি পায়নি লিডস। দ্বিতীয়ার্ধে ফিরে আরও গোছালো ফুটবল খেলতে থাকে তারা। যার ফলও পায় হাতেনাতে। ম্যাচে ৫৯ মিনিটের সময় সিটিজেন গোলরক্ষক এডারসনের ছোট্ট ভুলে গোল হজম করে ম্যান সিটি। কর্নারে ঠিকভাবে বল ক্লিয়ার করতে পারেননি এডারসন। গোলের কাছে দাঁড়িয়েই আলতো ছোঁয়ায় ম্যাচে সমতা ফেরান রদ্রিগো।এরপর আরও বেশ কিছু জোরালো আক্রমণ করে লিডস। ম্যাচের ৮৬ মিনিটের সময় প্রায় গোল পেয়েই যাচ্ছিল তারা। কিন্তু দুর্বল শট নেন প্যাট্রিক ব্যামফোর্ড। এর আগে রদ্রিগোর দুর্দান্ত এক হেড অসামান্য ক্ষিপ্রতায় রুখে দেন সিটিজেন গোলরক্ষক। ফলে গোল আর হয়নি, ম্যাচ শেষ হয়েছে ১-১ থেকেই।

লিগের ৪ ম্যাচে ২ জয় ও ১ ড্র'তে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে উঠে এসেছে এসেছে লিডস ইউনাইটেড। ম্যান সিটি খেলেছে তিন ম্যাচ। একটি করে জয়, পরাজয় ও ড্র'তে ৪ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান দশম। চার ম্যাচের সবকয়টিতে জেতা এভারটন রয়েছে সবার ওপরে।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা