খেলা

টানা চতুর্থবারের মতো বাফুফের কর্তৃত্বে সালাউদ্দিন

স্পোর্টস ডেস্কঃ

দিনব্যাপী নানান জল্পনা কল্পনা শেষে প্রকাশিত হল ফলাফল। টানা চতুর্থবারের মত বাংলাদেশ ফুটবলের কর্তৃত্ব গেল কাজী সালাউদ্দিনের হাতেই। ভোটে জিতে বাফুফের সভাপতি নির্বাচিত হলেন তিনি। শনিবার (৩ অক্টোবর) বাফুফে নির্বাচনে জয়লাভ করেছেন তিনি।

বহুল প্রতীক্ষিত এই নির্বাচনে ১৩৯ ভোটের মধ্যে ভোট পড়েছে ১৩৫টি। দুজন কাউন্সিলর উপস্থিত ছিলেন না, ভোট দেননি আরও দুজন।

শনিবার বিকেল ৩টা থেকে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয় বাফুফে নির্বাচন। সন্ধ্যা ৬টা পর্যন্ত চলা নির্বাচনে ১৩৯ জন কাউন্সিলরের মধ্যে ভোট দেন ১৩৫ জন। মোট ৯৪টি ভোট পেয়ে আবারো সভাপতি নির্বাচিত হন কাজী সালাউদ্দিন। শেষমুহূর্তে নিজেকে সভাপতি প্রার্থী ঘোষণা করা বাদল রায় পেয়েছেন ৪০টি ভোট। মাত্র ১টি ভোট পেয়েছেন আরেক প্রার্থী শফিকুল ইসলাম মানিক।

এছাড়া সিনিয়র সহ সভাপতি পদেও বহাল রইলেন আব্দুস সালাম মুর্শেদী। তিনি পেয়েছেন মোট ৯১টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ মোহাম্মদ আসলাম পেয়েছেন ৪৪টি ভোট।

এই নির্বাচনে যে চারজন ভোট দেননি তারা হলেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কাউন্সিলর, শেখ রাসেল ক্রীড়া চক্রের কাউন্সিলর, চট্টগ্রাম আবাহনীর কাউন্সিলর ও ফরিদপুর ডিএফএ কাউন্সিলর।

নির্বাচনে নির্বাহী পরিষদের ২১টি পদে এবার প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৭ প্রার্থী। তাদের মাঝে সভাপতি পদে ছিলেন তিনজন, সিনিয়র সহ-সভাপতি পদে দুইজন, সহ-সভাপতি পদে ৮ জন এবং সদস্য পদে ৩৬ জন।

এর আগে ২০০৮ সালে সাবেক সেনা কর্মকর্তা আমিন আহমেদ চৌধুরীকে হারিয়ে প্রথমবার বাফুফে সভাপতি নির্বাচিত হন কাজী সালাউদ্দিন। ২০১২ সালে সাবেক ফুটবলার জাকারিয়া পিন্টু প্রার্থী হলেও সরে যান। সেবার শেষ দিকে সভাপতি প্রার্থী হয়ে পরে আবদুর রহিমও সরে যাওয়ায় শেষ পর্যন্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন সালাউদ্দিন। সর্বশেষ ২০১৬ সালে প্রবল বিরোধিতার পরও সালাউদ্দিন সভাপতি হয়েছেন।

সান নিউজ/ বিএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা