খেলা

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কোমায় আফগান ওপেনার নাজিব

স্পোর্টস ডেস্ক : শুক্রবার (২ অক্টোবর) রাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন আফগানিস্তান ক্রিকেট দলের ডানহাতি ওপেনার নাজিব তারাকাই। তারপর থেকে এখনও পর্যন্ত জ্ঞান ফেরেনি ২৯ বছর বয়সী এ ব্যাটসম্যানের। শুক্রবার রাতে গুরুত্বপূর্ণ এক অপারেশনের পরেও অবস্থার কোনো উন্নতি ঘটেনি তার।

আফগান গণমাধ্যমের খবর অনুযায়ী, জালালাবাদে গাড়ি দুর্ঘটনায় পড়েছেন নাজিব তারাকাই। পরে সেখানেরই এক হাসপাতালে নেয়া হয় তাকে। কিন্তু অবস্থার উন্নতি তো ঘটছেই না, উল্টো গত ২৪ ঘণ্টার বেশি সময় ধরে কোমায় রয়েছেন তিনি। ফলে তাকে কাবুলের উন্নত কোনো হাসপাতাল কিংবা দেশের বাইরে পাঠানোর কথাও চিন্তা করছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।

নাজিব তারাকাইয়ের ব্যাপারে আপডেট জানিয়ে আফগান ক্রিকেট বোর্ড (এসিবি) টুইট করেছে, ‘গতকাল (শুক্রবার) এক গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন জাতীয় ক্রিকেট নাজিব তারাকাই। রাতেই অপারেশন করা হয়েছে। তবু অবস্থার কোনো উন্নতি ঘটেনি। তার দ্রুত আরোগ্যের জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেয়া হয়েছে।’

তারা আরও জানিয়েছে, নাজিবের শারীরিক অবস্থা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে। স্বাস্থ্য কর্মকর্তাদের অনুমতি পেলে তাকে যত তাড়াতাড়ি সম্ভব কাবুলে বা আফগানিস্তানের বাইরে চিকিৎসার জন্য নিয়ে যেতে চায় বোর্ড। ক্রিকেট বোর্ডের সদস্য ও নেতাবৃন্দরা তারা দ্রুত আরোগ্যের দোয়া করছে।’

গত শুক্রবার জালালাবাদ শহরে একটি প্রাইভেট কারের ধাক্কায় মারাত্মক আহত হন নাজিব। সেই রাতেই নানগারহারের একটি হাসপাতালে অস্ত্রোপচার করা হয় তার। কিন্তু এখনও সঙ্কট কাটেনি।

এরই মধ্যে নাজিব তারাকাইকে দেখতে হাসপাতালে গিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের কর্তাব্যক্তিরা। জাতীয় দলের অধিনায়ক আসগর আফগান, ক্রিকেটার করিম সাদিক, এসিবির সাবেক প্রধান নির্বাহী শফিক স্ট্যানিকজাইসহ আরও অনেকেই জালালাবাদের হাসপাতালে নাজিবকে দেখতে গিয়েছেন।

উল্লেখ্য, আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের হয়ে এখনও পর্যন্ত ১টি ওয়ানডে ১২ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ২৯ বছর বয়সী নাজিব তারাকাই। যার সবশেষটি ছিল বাংলাদেশের মাটিতে গত সেপ্টেম্বরে। টি-টোয়েন্টি ক্রিকেটে ১২ ম্যাচে ২৫৮ রান সংগ্রহ করেছেন এ ডানহাতি ওপেনার।

সান নিউজ/ বিএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা