খেলা

উৎসবমুখর পরিবেশে চলছে বাফুফে নির্বাচন

স্পোর্টস ডেস্ক : শুরু হয়েছে বাফুফে নির্বাচনের আনুষ্ঠানিকতা। সকাল থেকে কাউন্সিলরদের পদচারণায় মুখর রাজধানীর হোটেল সোনারগাঁও। বাফুফের ডেলিগেট, প্রার্থী ও ভোটারদের সঙ্গে উৎসুক মানুষ মিলে পাঁচতারকা হোটেলটি ফুটবল সংগঠকদের পদচারনায় মুখরিত। বেলা ২ টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ অনুষ্ঠান।

এর আগে, বাফুফের বার্ষিক সাধারণ সভায় অনুমোদন দেয়া হয়েছে গেলো ১ বছরের আর্থিক হিসাবের। তবে গত রাতে নির্বাচনে নাটকীয় প্রত্যাবর্তনের পরও সাধারণ সভায় উপস্থিত হননি সভাপতি প্রার্থী বাদল রায়। সভায় উপস্থিত অধিকাংশ ডেলিগেটের সমর্থনে অনুমোদন পায় গেলো এক বছরের আর্থিক হিসাব।

বর্তমানে নির্বাচন কমিশন, নির্বাচন সংশ্লিষ্ট কর্তাব্যক্তি ও ভোটাররা অবস্থান করছেন প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে। আর বাইরে শতশত উৎসুক মানুষ অপেক্ষমান।

বরাবরই নির্বাচন ঘিরে ভোট গ্রহণ কেন্দ্র উপস্থিত থাকেন ফুটবল সংশ্লিষ্ট ছাড়াও অনেকে। তাই নিরাপত্তা ব্যবস্থাও করা হয়েছে জোরদার। কয়েক স্তরে বসানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

বাফুফের এ নির্বাচনে ৪৭ জন প্রার্থী। ভোটার ১৩৯ জন। তবে এজিএম ও নির্বাচনে ১৩৭ জন কাউন্সিলর উপস্থিত ছিলেন। একজন কাউন্সিলর দেশের বাইরে, আরেকজন কাউন্সিলর কারাগারে থাকায় তারা উপস্থিত হতে পারেননি।

নির্বাহী কমিটি ২১ সদস্যের হলেও সবার দৃষ্টি সভাপতি পদ নিয়ে- কাজী মো. সালাউদ্দিন চতুর্থবারের মতো দেশের ফুটবলের শীর্ষ চেয়ারে বসছেন নাকি শফিকুল ইসলাম মানিক ও বাদল রায়ের মধ্যে কেউ একজন বিজয়ী হয়ে নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেবেন।

সভাপতি পদে তিনজন প্রার্থী হলেও দ্বিমুখী লড়াই হচ্ছে সিনিয়র সহ-সভাপতি পদে। সাবেক দুই তারকা ফুটবলার আবদুস সালাম মুর্শেদী ও শেখ মোহাম্মদ আসলাম বাফুফের দ্বিতীয় শীর্ষ চেয়ারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন।

দুপুর ২টায় শুরু হওয়া এ ভোট গ্রহণ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এরপর জানিয়ে দেয়া হবে আগামী ৪ বছরের জন্য কার হাতে যাচ্ছে ফুটবলের কর্তৃত্ব।

সান নিউজ/ বিএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা