খেলা

বাফুফে নির্বাচন: তাবিথ-মহির ‘টাই’, ৩১ তারিখ পুনরায় ভোট 

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনে নাটকীয় টাই হয়েছে সহ-সভাপতি পদে। পরিষ্কার ব্যবধানে তিনজন সহ-সভাপতি নির্বাচিত হলেও, টাই হয়েছে চতুর্থ পদে। যেখানে প্রতি প্রার্থী ৬৫টি করে ভোট পেয়েছেন। সেই হিসেবে অমীমাংসিত নির্বাচনের ফল আনার জন্য হবে পুনরায় মহিউদ্দিন আহমেদ মহি ও তাবিথ আউয়াল প্রতিদ্বন্দ্বিতা করবেন।

প্রধান নির্বাচন কমিশনার মেসবাহ উদ্দিন আহমেদ জানিয়েছেন, আগামী ৩১ অক্টোবর (শনিবার) মহিউদ্দিন আহমেদ মহি ও তাবিথ আউয়ালের মধ্যে পুনরায় ভোট হবে।

এদিকে আগেই জানা, চতুর্থবারের মতো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক ফুটবলার কাজী সালাউদ্দিন। বাদল রায় ও সফিকুল ইসলাম মানিকের বিরুদ্ধে বড় ব্যবধানে জিতেই এবার সভাপতি হলেন কাজী সালাউদ্দিন।

রাজধানীর প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে হওয়া নির্বাচনে জিতেছেন তিনি। নতুন মেয়াদে বাফুফের সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আরেক সাবেক ফুটবলার আবদুস সালাম মুর্শেদী। কাজী সালাউদ্দিনের মতো তিনি টানা চতুর্থবারের মতো সিনিয়র সহ-সভাপতি হলেন।

বহুল প্রতীক্ষিত এই নির্বাচনে ১৩৯ ভোটের মধ্যে ভোট পড়েছে ১৩৫টি। নিকটতম প্রতিদ্বন্দ্বী বাদল রায়ের চেয়ে ৫৪টি ভোট বেশি পেয়েছেন কাজী সালাউদ্দিন। তার নামের পাশে ভোট পড়েছে ৯৪টি, বাদল রায় পেয়েছেন ৪০ ভোট। সভাপতি পদের তৃতীয় প্রার্থী সফিকুল ইসলাম মানিক পেয়েছেন ১টি ভোট।

অন্যদিকে সিনিয়র সহ-সভাপতি পদেও নিরঙ্কুশ জয় পেয়েছেন সালাম মুর্শেদী। তার নামের পাশে জমা পড়েছে ৯১ ভোট এবং প্রতিদ্বন্দ্বী শেখ মোহাম্মদ আসলাম পেয়েছেন ৪৪টি ভোট।

সভাপতি ও সিনিয়র সহ-সভাপতি পদের মতো সহ-সভাপতি পদেও কাজী সালাউদ্দিনের সম্মিলিত পরিষদের জয়জয়কার। যেখানে ৮৯ ভোট পেয়ে প্রথম হয়েছেন ইমরুল হাসান, ৮১ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন কাজী নাবিল আহমেদ ও ৭৫ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন আতাউর রহমান ভূঁইয়া মানিক। তারা তিনজনই কাজী সালাউদ্দিনে সম্মিলিত পরিষদের।

সহ-সভাপতির পদ মোট চারটি। চতুর্থ সহ-সভাপতি পদেই হয়েছে টাই। সমন্বয় পরিষদের মহিউদ্দিন আহমেদ মহি এবং স্বতন্ত্র প্রার্থী তাবিথ আউয়াল- দুজনই ৬৫ করে ভোট পেয়েছেন। এছাড়া এ পদের বাকি তিন প্রার্থী শেখ মুহম্মদ মারুফ হাসান ৬১, আমিরুল ইসলাম বাবু ৫৬ এবং এসএস আব্দুলাহ ফুয়াদ পেয়েছেন ৪৮ ভোট।

কাজী সালাউদ্দিনের সম্মিলিত পরিষদ থেকে নির্বাচন করেও সহ-সভাপতি পদে একমাত্র প্রার্থী হিসেবে জিততে পারেননি আমিরুল ইসলাম বাবু। বাফুফের সদস্যপদের ভোট গণনা চলছে।

সান নিউজ/ বিএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা