খেলা

ক্রিস্টাল প্যালেসকে চার শূন্যতে উড়িয়ে দিল চেলসি

স্পোর্টস ডেস্ক : ক্রিস্টাল প্যালেসকে ৪-০ গোলে হারালো চেলসি। দলের হয়ে জোড়া গোল করেন জর্জিনিয়ো। এ জয়ে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের চারে উঠে এলো ল্যাম্পার্ড শিষ্যরা।

নতুন মৌসুমের শুরুটা জয় দিয়ে শুরু করলেও,এরপর হার আর ড্রয়ের দোলাচলে দিন পার করেছে ব্লুরা। এবার ঘরের মাঠে দ্বিতীয় জয়ের দেখা পেলো ল্যাম্পার্ডের দল।

স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির প্রতিপক্ষ ছিলো ক্রিস্টাল প্যালেস। ঘরের মাঠে বরাবরই প্যালেসের বিপক্ষে অপ্রতিরোধ্য চেলসি। এ ম্যাচেও তার ব্যতিক্রম হয়নি। যদিও ম্যাচের শুরুতে স্বাগতিকদের আক্রমণে তেমন একটা ধার ছিলো না। যেখানে দুদলই গোলের কোনো সুযোগও তৈরি করতে পারেনি। ফলে প্রথমার্ধ থাকে গোলশূন্য।

বিরতির পর যেনো ছন্দ ফিরে পায় চেলসি। মুহুর্মুহু আক্রমণে প্রতিপক্ষের রক্ষণভাগকে ব্যস্ত রাখে ল্যাম্পার্ড শিষ্যরা। ম্যাচের ৫০ মিনিটে ডেডলক ভাঙ্গে চিলওয়েল। বাঁ পায়ের জোরালো শটে জালের ঠিকানা খুঁজে নেয় লেস্টার থেকে আসা এই ইংলিশ লেফট ব্যাক।

এরপর আক্রমণের ধার বাড়িয়ে ৬৬ মিনিটে দুর্দান্ত হেডে চেলসির হয়ে ব্যবধান দ্বিগুণ করেন ফরাসি ডিফেন্ডার কার্ট জুমা। ৭৮ মিনিটে ডি বক্সে ট্যামি আব্রাহাম ফাউলের শিকার হলে পেনাল্টি পায় চেলসি। স্পট কিক থেকে গোল করেন জর্জেনিয়ো। স্কোর লাইন দাঁড়ায় ৩-০। তিন মিনিট বাদে আবারো স্পট কিক থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন জর্জেনিয়া।

শেষ পর্যন্ত আর গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি। চার ম্যাচে ২ জয় এক ড্র আর ১ হারে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের চারে উঠে আসে চেলসি। অন্যদিকে, ৬ পয়েন্ট নিয়ে আটে ক্রিস্টাল প্যালেস।

অন্য ম্যাচে, ম্যানচেস্টার সিটিকে রুখে দিয়েছে দীর্ঘ ১৬ বছর পর প্রিমিয়ার লিগে ফেরা লিডস ইউনাইটেড। ম্যাচের শুরুতেই আধিপত্য বিস্তার করে সিটিজেনরা। একের পর এক আক্রমণে প্রতিপক্ষের রক্ষণদুর্গে আক্রমণ রচনা করে গার্দিওলার শিষ্যরা।

ম্যাচের ১৭ মিনিটে তোরেসের অ্যাসিস্টে রাহিম স্টার্লিংয়ের গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। বিরতির পর সমতায় ফেরে লিডস। উজ্জীবিত ফুটবল খেলে গোল আদায় করে নেন রদ্রিগো। যদিও শেষ পর্যন্ত আর গোল না হলে ড্র নিয়ে মাঠ ছাড়ে দু'দল।

সান নিউজ/বিএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা